ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৫:৪৪:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

বাংলাদেশসহ ৩ দেশের ভারতে নাগরিকত্বে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্য ভারতের নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। সংশোধিত বিধি অনুযায়ী, এখন থেকে আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্টসংক্রান্ত বিস্তারিত তথ্য ও ঘোষণাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। ২০০৯ সালের নাগরিকত্ব বিধিমালায় সংশোধন এনে নতুন এই শর্ত যুক্ত করা হয়েছে, যা বিশেষভাবে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য প্রযোজ্য হবে।

নতুন বিধিতে বলা হয়েছে, আবেদনকারীর কাছে নিজ দেশের কোনো বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকলে তার নম্বর, ইস্যুর তারিখ ও মেয়াদের তথ্য উল্লেখ করতে হবে। পাশাপাশি লিখিতভাবে ঘোষণা দিতে হবে যে, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট পাসপোর্ট নির্ধারিত কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

সংশোধনীতে আরও উল্লেখ করা হয়েছে, এই নিয়ম মূলত নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে কার্যকর হবে। এর মধ্যে রয়েছেন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

এর আগে ২০১৯ সালে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হয়। ওই আইনে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া নথিহীন অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার পথ সহজ করা হয়েছিল। নতুন এই বিধি সেই প্রক্রিয়াকে আরও স্পষ্ট ও কাঠামোবদ্ধ করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।