বাংলাদেশসহ ৯৫ দেশকে করোনার ওষুধ তৈরির অনুমতি দেবে ফাইজার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫১ এএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার
প্রতীকী ছবি
বাংলাদেশসহ ৯৫টি নিম্ন ও মধ্য আয়ের দেশকে নিজেদের উৎপাদিত করোনাভাইরাসের ওষুধ উৎপাদনের অনুমতি দেবে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার।
মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক পাবলিক হেলথ গ্রুপ মেডিসিনস প্যাটেন্ট পুলের (এমপিপি) সঙ্গে লাইসেন্সিং চুক্তির মাধ্যমে এই অনুমোদন দেওয়া হবে। আর এমপিপি পুলের সঙ্গে ফাইজারের চুক্তি অনুসারে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে করোনার ওষুধ উৎপাদনের অনুমতি পাবে বাংলাদেশও।
ফাইজার এবং এমপিপির মধ্যে স্বাক্ষরিত ভলান্টারি লাইসেন্সিং চুক্তির আওতায় ওষুধ উৎপাদকরা সাব-লাইসেন্স নিয়ে পিএফ-০৭৩২১৩৩২ এর নিজস্ব সংস্করণ তৈরি করতে পারবে। এসব ওষুধ ফাইজার তাদের ব্র্যান্ড নাম প্যাক্সোলোভিড নামে বিক্রি করবে। মেডিকেল দাতব্য প্রতিষ্ঠান মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) বলেছে এই চুক্তিতে তারা আশাহত। তারা বলছে, এই চুক্তিতে আর্জেন্টিনা এবং চীনের মতো প্রতিষ্ঠিত উৎপাদনক্ষম দেশগুলো এ ওষুধ উৎপাদনের সুযোগ পাবে না।
এমএসএফ’র সিনিয়র আইনি নীতি বিষয়ক উপদেষ্টা ইয়ানকুন হু বলেন, ‘সারা বিশ্ব এখন জানে যে, আমরা যদি সত্যিই মহামারি নিয়ন্ত্রণ করতে চাই তবে সব জায়গায়, সবার জন্য কোভিড-১৯ চিকিৎসার সামগ্রী পাওয়া নিশ্চিত করা প্রয়োজন।’
ফাইজারের উৎপাদিত করোনাভাইরাসের টিকা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। প্রতিষ্ঠানটি বলছে, তাদের তৈরি করোনার ওষুধের ক্লিনিক্যাল পরীক্ষায় প্রাপ্তবয়স্কদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার ৮৯ শতাংশ পর্যন্ত কমেছে। ওষুধটি রিটোনাভিরের সঙ্গে ব্যবহার করা হয়। এইচআইভি চিকিৎসায় ইতোমধ্যে ব্যবহার হয়ে আসছে রিটোনাভির।
চুক্তির আওতায় থাকা ৯৫টি দেশে বিশ্বের মোট জনসংখ্যার ৫৩ শতাংশ মানুষ বাস করে। এর মধ্যে সব নিম্ন এবং নিম্ন-মধ্য আয়ের দেশ রয়েছে। এ ছাড়া সাব-সাহারা আফ্রিকা অঞ্চলের কিছু উচ্চ-মধ্য আয়ের দেশও রয়েছে।
ফাইজারের তৈরি করোনার ওষুধের চাহিদা হবে বেশি। কোম্পানিটি বলছে, আগামী মাসের শেষ নাগাদ তারা এক লাখ ৮০ হাজার কোর্স ওষুধ তৈরি করতে পারবে। আর ২০২২ সাল নাগাদ অন্তত ৫ কোটি কোর্স ওষুধ তৈরি করা যাবে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’









