বাংলাদেশি ছবিতে চুক্তিবদ্ধ হলেন স্বস্তিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
দিন কয়েক আগেই খবরটি জানায় কলকাতার আনন্দবাজার পত্রিকা। বাংলাদেশের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে ছবিটি যৌথ প্রযোজনার কি না—জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।এবার জানা গেল, প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন স্বস্তিকা। চলতি বছরের ৭ মে চুক্তিবদ্ধ হন তিনি। সিনেমাটির নাম ‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’। এটি নির্মাণ করবেন জনপ্রিয় নির্মাতা হিমু আকরাম। বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষে চুক্তিপত্রে সই করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
বিষয়টি নিশ্চিত করে হিমু আকরাম বলেন, ‘চলতি বছরের ৭ মে চুক্তিবদ্ধ হয়েছেন স্বস্তিকা। এর প্রায় ছয় মাস আগে তাকে গল্পটি পাঠিয়েছিলাম আমরা। গল্পটি পড়ে বেশ উৎসাহী হয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন তিনি। এরই মধ্যে আমাকে দুইবার শিডিউলও দিয়েছিলেন স্বস্তিকা। কিন্তু চিত্রনাট্য মনের মতো তৈরি না হওয়ায় এখনো শুটিং শুরু করিনি।’
স্বস্তিকার বিপরীতে কাকে দেখা যাবে—এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন, ‘আমাদের সিনেমার হিরো কে হবেন, সেটা নিয়ে আমরা এখনো ভাবছি। কারণ, চিত্রনাট্যের প্রয়োজনে সিনেমার নাম পরিবর্তন হতে পারে। বর্তমানে চতুর্থ পর্যায়ে সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। আর সিনেমায় যিনি নায়ক হবেন, তাকে পর্দায় তিনটি ডাইমেনশনে নিজেকে উপস্থাপন করতে হবে। তাই হিরো নির্বাচনের জন্য আমরা একটু সময় নিচ্ছি। তবে হিরো ঠিক হওয়ার পর খুব শিগগিরই আমরা তার নামটি প্রকাশ করব। সেই সঙ্গে বাকি অভিনয়শিল্পীদের নামও প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে।’
গুঞ্জন উঠেছে, ‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’ সিনেমায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করবেন স্বস্তিকা। এ প্রসঙ্গে হিমু আকরাম বলেন, ‘চঞ্চলের সঙ্গে সিনেমাটি নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু এখনো চুক্তিবদ্ধও হননি তিনি।’
এর আগে, ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা ‘সবার উপরে তুমি’ ছবিতে অভিনয় করেন স্বস্তিকা। এতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এফ আই মানিকের পরিচালনায় ছবিটিতে আরও অভিনয় করেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল, সুচরিতা, আলীরাজ, কাবিলা, মিশা সওদাগর প্রমুখ। ভারতে ছবিটি ‘আমার ভাই আমার বোন’ শিরোনামে মুক্তি পায়। পরবর্তীতে ‘হ্যালো জিন্দেগি’ শিরোনামে হিন্দি ভাষায় ডাবিং সংস্করণ মুক্তি দেওয়া হয়।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










