বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার খবর ব্রাজিলের গণমাধ্যমে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৪ এএম, ৬ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে এক উৎসব। প্রিয় দলের সমর্থনে বিশ্বকাপের এক-দুই মাস উন্মাদনায় ভাসে পুরো দেশ। এবারের বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়। প্রতিবারের মতো এবারও বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থনই লক্ষ্য করা যাচ্ছে বেশি। আর ব্রাজিলের এ সমর্থন চোখ এড়ায়নি দেশটির গণমাধ্যমের। বাংলাদেশের ব্রাজিল বন্দনায় সরব এবার তারাও।
বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটা চলে আসছে এই শতাব্দীরও আগে থেকে। দিন দিন বাড়ছে এ উত্তেজনা। এবারের বিশ্বকাপেও দেখা গেছে পতাকা-ব্যানার নিয়ে দুই দলের সমর্থকদের উদযাপন। বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থনের ব্যাপারটি জানতে পেরে কয়েকদিন আগে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। এবার বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের বিষয়টি তুলে আনল ব্রাজিলের বৃহত্তম স্পোর্টস সাইট ইউওএল।
সোমবার বাংলাদেশের ব্রাজিল ফুটবলকেন্দ্রিক উন্মাদনা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে ইউওএল। সেখানে তারা দেখিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সমর্থকদের ব্রাজিল দলকে নিয়ে উৎসাহ-উদ্দীপনা। বিশ্বকাপের আগে এবং আসর চলাকালে দেশের বিভিন্ন অঞ্চলে হওয়া ব্রাজিল সমর্থকদের মিছিল-মিটিংয়ের বিষয়টিও তুলে এনেছে তারা।
বিশ্বকাপ শুরু হলে সমগ্র দেশের একটি বড় অংশ ব্রাজিলের পতাকা টানায়। ব্রাজিলের গণমাধ্যম ইউওএল এই বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে এনেছে তাদের সংবাদে। এছাড়া বিশ্বকাপকে নিয়ে বাংলাদেশের সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভিতে হওয়া এক রম্যবিতর্কের ভিডিও দেখিয়েছে গণমাধ্যমটি।
এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয় নিয়ে ফেভারিটদের মতোই টুর্নামেন্ট শুরু করে ব্রাজিল। কিন্তু শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হেরে গ্রুপ পর্বে ২৪ বছর ধরে অপরাজিত থাকার রেকর্ড হারায় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। তবে সেরা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে এমন হারকে খুব একটা গায়ে মাখছে না দলটি। সোমবার রাতে শেষ ষোলর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামে তারা। শেষ ষোলোতে এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লাতিন আমেরিকার দেশটি।
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস






