বাংলাদেশে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
রোহিঙ্গা শরনার্থীদের বর্তমান অবস্থা দেখতে বাংলাদেশে আসছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর বিশেষ দূত হয়ে ফেব্রুয়ারি মাসের যেকোনো একদিন ঢাকায় আসবেন জোলি।
নাম প্রকাশ না করার শর্তে ইউএনএইচসিআর-এর এক কর্মকর্তা বলেছেন, ‘এ মাসেই হয়তো ঢাকায় নামবেন জোলি। এরকমই কথা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে জোলির আগমনের তারিখটি আমরা এখনই প্রকাশ করতে চাচ্ছি না। জোলি অনেক বড় তারকা। তাই তিনি যখন ঢাকায় নামবেন তখনই আমরা নিশ্চিত করবো যে জোলি বাংলাদেশে এসেছেন। এর আগে নয়।’
২০১৭ সালেও বাংলাদেশে আসতে চেয়েছিলেন জোলি। নিরাপত্তার কারণে তখন তিনি আসতে পারেননি। এরপর ২০১৮ সালের অক্টোবরেও আরেক দফা বাতিল হয়েছে তার বাংলাদেশ সফর। তাই চূড়ান্ত কথা দেওয়া হলেও ইউএনএইচসিআর কর্মকর্তারা জোলির আগমনের খবরটি কৌশলে গোপন রাখতে চাচ্ছেন।
এই দশকের শুরু থেকেই মিয়ানমারের রাখাইন অঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠির উপর গণহত্যা শুরু করে দেশটির সেনাবাহিনী। ২০১৬ সালে সেটি আরও তীব্র হয়। ফলে দশ লাখেরও বেশি রোহিঙ্গা হত্যা, ধর্ষণ, নির্যাতন থেকে বাঁচতে শরনার্থী হিসেবে বাংলাদেশের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় আশ্রয়গ্রহণ করে।
জোলির আগে, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও রোহিঙ্গা শিবির দেখতে বাংলাদেশে এসেছিলেন। গেলো বছরের মে মাসে জাতিসংঘের শিশু তহবিল [ইউনিসেফ] এর শুভেচ্ছাদূত হয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা। এছাড়াও হ্যারি পটার তারকা এমা ওয়াটসন ২০১০ সালে একবার বাংলাদেশে এসেছেন। তবে তিনি এসেছিলেন পোশাক তৈরির প্রতিষ্ঠান ‘পিপল ট্রি’র মুখপাত্র হয়ে।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







