বাংলাদেশে আসছেন নারগিস ফাখরি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২১ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি
২০১৮ সালে তাপসের গানে মডেল হয়েছিলেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি। সে সময় ফেইসবুক লাইভে জানিয়েছিলেন, হুট করে বাংলাদেশে এসে সবাইকে চমকে দেবেন তিনি। এবার সে কথাই রাখতে যাচ্ছেন নারগিস ফাখরি। প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন তিনি।
গানবাংলা টেলিভিশনের ব্যাবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও চেয়ারম্যান ফারজানা মুন্নির আমন্ত্রণে আগামী ২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস উপলক্ষে বাংলাদেশে আসবেন বলিউডের এই নায়িকা। তথ্যটি নিশ্চিত করেছে গানবাংলা কর্তৃপক্ষ।
‘মিউজিক ফর পিস’ অর্থাৎ ‘শান্তির জন্য সংগীত’ স্লোগান নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সংগীতায়োজন করছে গান বাংলা। তারই ধারবাহিকতায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশেষ কনসার্ট। এতে ‘মিউজিক ফর পিস’ স্লোগানের স্বপক্ষে দাঁড়িয়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন নারগিস ফাখরি।
গানবাংলা টেলিভিশনের ব্যাবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ‘একসঙ্গে কাজ করতে গিয়ে দারুণ বন্ধুত্ব হয়েছিল আমাদের। গানবাংলার “উইন্ড অব চেঞ্জ”-এর সঙ্গেও পরিচিত হন তিনি। পাশাপাশি “মিউজিক ফর পিস” স্লোগানের মাধ্যমে বিশ্বময় সুরে সুরে শান্তির আহ্বান জানানোর এ প্রক্রিয়ার সঙ্গেও একাত্মতা পোষণ করেন তিনি। সেই টানেই আমাদের আমন্ত্রণে ঢাকায় আসছে নারগিস।’
কনসার্টের পাশাপাশি নারগিস ফাখরি ও ঢাকাই চলচ্চিত্রের তারকাদের উপস্থিতিতে চমকপ্রদ একটি ঘোষণাও দেবেন তাপস। কনসার্টে একসঙ্গে মঞ্চ মাতাবেন কৈলাশ খের, অদিতি সিং শর্মা ও তাপস অ্যান্ড ফ্রেন্ডস।
উল্লেখ্য, আমেরিকান মডেল ও অভিনেত্রী নারগিস ফাখরি ২০১১ সালের বলিউড ছবি ‘রকস্টার’ এর মধ্য দিয়ে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। এছাড়াও ২০১৩ সালে ‘মাদ্রাজ ক্যাফে’ ও ২০১৪ সালের ‘মে তেরা হিরো’ ছবিতে অভিনয়ের মাধ্যমে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন। তার উল্লেখযোগ্য ছবির তালিকায় আরও আছে ‘স্পাই’, ‘আজাহার’ ও ‘হাউজফুল থ্রি’।
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম







