বাংলাদেশে টিকটকের নতুন ফিচার চালু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৪ এএম, ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো টিকটকের নতুন ফিচার স্টেম ফিড। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) বিষয়ক কনটেন্ট আলাদাভাবে দেখার সুযোগ মিলবে এই ফিডে।
সোমবার (৬ অক্টোবর) ঢাকায় এক অনুষ্ঠানে ফিচারটি চালুর ঘোষণা দেন টিকটক ও সরকারের প্রতিনিধিরা। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এসময় উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও টিকটকের প্রতিনিধিবৃন্দ।
স্টেম ফিডে শিক্ষার্থীরা নির্ভরযোগ্য কনটেন্ট পাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, শহর-গ্রাম বা সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীরাও ডিজিটাল মাধ্যমে মানসম্মত শিক্ষা নিতে পারবে। টিকটক এ জন্য চালু করেছে হ্যাশট্যাগ #STEMTok। এর মাধ্যমে স্থানীয় ভাষায় কনটেন্ট তৈরি করা যাবে।
অনুষ্ঠানে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘বাংলাদেশের তরুণরা কৌতূহলী ও সৃজনশীল। নিরাপদ ও নির্ভরযোগ্য মাধ্যমে এই সৃজনশীলতাকে যুক্ত করতে পারলে সমস্যার সমাধান ও উদ্ভাবনের চর্চা সম্ভব। টিকটকের স্টেম ফিড শিক্ষা গ্রহণকে আকর্ষণীয় করে তুলতে পারে।’
টিকটকের দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি বিভাগের প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, ‘স্টেম ফিড শিক্ষাকে আরও সহজ, আকর্ষণীয় ও নিরাপদ করবে। অভিভাবক, শিক্ষক ও নীতিনির্ধারকদের সঙ্গে কাজ করে আমরা তরুণদের ক্ষমতায়ন ও ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চাই।’
ব্যবহারকারীদের নিরাপত্তায় টিকটক ইতিমধ্যে ‘ফ্যামিলি পেয়ারিং’, ‘টাইম-এওয়ে শিডিউল’, ‘টিন নেটওয়ার্ক ভিসিবিলিটি’সহ নানা ফিচার চালু করেছে।
শিক্ষামূলক ও বয়স-উপযোগী কনটেন্ট নিয়েই সাজানো হবে স্টেম ফিড। টিকটকের পক্ষ থেকে জানানো হয়েছে, এ উদ্যোগ দেশের ডিজিটাল শিক্ষার যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


