বাংলাদেশে পুশ-ইন করা নারী ও তার সন্তানকে ফিরিয়ে নেবে ভারত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৯ পিএম, ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
সোনালী খাতুন নামে বাংলাদেশে পুশ-ইন করা এক অন্তসত্ত্বা নারী ও তার ৮ বছর বয়সী সন্তানকে ফিরিয়ে নেবে ভারত। বুধবার (৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
সোনালী খাতুন ও তার ছেলেসহ দুই পরিবারের ছয়জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়। তারা সবাই ভারতের নাগরিক। তাদের পরিবারের সদস্যরা এ ব্যাপারে আদালতের দারস্থ হয়েছিলেন।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, মানবিক কারণে এ দুজনকে ফেরত আনা হচ্ছে। কিন্তু বাকি চারজনের কথা উল্লেখ করা হয়নি।
ভারতের প্রধান বিচারপতি সুরিয়া কান্ত এবং বিচারপতি জয়মালা বাগচিকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ পশ্চিমবঙ্গের সরকারকে সোনালী খাতুনের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
বুধবার সুপ্রিম কোর্ট বলেন, “কিছু ক্ষেত্রে মানবিক কারণের প্রতি আইনকে নমনীয় হতে হয়। এই মামলাটি আলাদা কারণ তারা নিজেদের ভারতীয় দাবি করেন।”
জবাবে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “সরকার তাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। মানবতার খাতিরে সোনালী খাতুন এবং তার ছেলে সাবিরকে ফিরিয়ে আনা হবে।” তবে তাদের ওপর নজরদারি বজায় ও মামলায় প্রভাব না রাখার শর্তে তাদের ফেরত আনা হবে বলে জানান দেশটির শীর্ষ আইন কর্মকর্তা।
গত জুনে সোনালী ও তার ছেলেকে দিল্লি থেকে ধরে এনে বাংলাদেশে পুশ-ইন করা হয়। পুলিশ দাবি করে তারা অবৈধ বাংলাদেশি। কিন্তু ভারতীয় নাগরিক সোনালীর বাবা বধু শেখ এই পুশ-ইনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দারস্থ হন। তার সঙ্গে যুক্ত হয় আরেকটি পরিবার। তাদের কয়েকজন সদস্যকেও বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইন করা হয়েছে।
দুই পরিবারের পিটিশনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট ছয়জনকে ফিরিয়ে আনার নির্দেশ দেন। কিন্তু ভারত সরকার এর বিরুদ্ধে অবস্থান নিয়ে গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের দারস্থ হয়।
গত সপ্তাহে সুপ্রিম কোর্ট বলেন, সরকারের এই ব্যক্তিদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে হবে। যেন তারা তারা নাগরিকত্ব প্রমাণের সুযোগ পেতে পারেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











