বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০২ এএম, ৭ মে ২০২২ শনিবার
ফাইল ছবি
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট দিয়ে ঈদুল ফিতরের ছুটিতে স্বস্তিতে ঢাকা ছেড়েছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। ছুটি শেষে আবার স্বস্তিতেই ফিরতে শুরু করেছেন তারা। তবে এখনো অনেকে বাড়িতে যাচ্ছেন।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি শেষ হলেও ঢাকায় ফেরা মানুষের চাপ বেশি থাকবে শুক্র ও শনিবার।
শনিবার (৭মে) বাংলাবাজার ঘাটে দেখা গেছে, আজ ঢাকা ফেরা মানুষের ভিড় বেড়েছে। মানুষের ভিড়ে সরব ফেরি, লঞ্চ ও স্পিডবোট ঘাট ।ফেরিঘাটে যানবাহনের চাপ অপেক্ষাকৃত বেশি থাকায় পারাপারে এসে দুর্ভোগে পড়েন ঢাকামুখী যাত্রী ও পরিবহন শ্রমিকরা। এদিকে ঘাটের সংযোগ সড়কে যানবাহনের সিরিয়াল বেশি থাকায় ফেরি পারাপারে দুই থেকে আড়াই ঘণ্টা আটকে থাকতে হচ্ছে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসা যাত্রীদের। লঞ্চ ও স্পিডবোটে যাত্রী চাপ রয়েছে অনেক। তবে যাত্রীরা লঞ্চ-স্পিডবোটে ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছেন।
বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট সূত্র জানায়, ঈদের ছুটি শেষে রাজধানীমুখী যাত্রীরা ভোর থেকেই কর্মস্থলে যোগ দিতে গন্তব্যে ছুটছেন। ভোরের দিকে লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের চাপ হঠাৎ করেই বেড়ে যায়। থেমে থেমে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। তবে ফেরিঘাটে কিছুটা ভোগান্তি ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে জানা গেছে, বুধবার (৪ মে) বিকেল থেকেই যাত্রীরা ঢাকা ফিরতে শুরু করেছেন। গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকে যাত্রীদের ভিড় ছিল। আজ শুক্রবার চাপ আরও বেড়েছে। নৌযানে ধারণ ক্ষমতা মেনে যাত্রী পার করা হচ্ছে। ঝড়ের মৌসুমে সতর্কতার সঙ্গে নৌযান চলাচল করছে। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে নৌরুটে ৮৭টি লঞ্চ ও দেড় শতাধিক স্পিডবোট রয়েছে। আবহাওয়া বৈরী হয়ে উঠলেই নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
ঢাকা যাত্রাবাড়ী থেকে নিজ বাড়ি বরিশালে ফিরছেন ইমরান হোসেন। একটি কাপড়ের দোকানে কাজ করতেন যাত্রাবাড়ী । বলেন, ঈদ উপলক্ষে কাপড়ের দোকানে ভিড় থাকে প্রচুর। তাই আর যাওয়া হয়নি। এখন চলে আসলাম তবে একটু কষ্ট হয়েছে।
ঢাকা থেকে ফিরে ইয়াসিন জানান, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করি। ঈদের আগে ঘাটে প্রচুর ভিড় ছিল। এ জন্য আর আসিনি। কিন্তু ঈদের তিন দিন পর এসেও একই রকম ভিড়। এ পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়েছে।
বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, কর্মস্থলগামী যাত্রীদের ভিড় বাড়ছে বাংলাবাজার ঘাটে। আগামী বেশ কয়েকদিন এই চাপ থাকবে। তবে নৌযানে ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী পারাপার করা হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলে।
বিআইডব্লিউটিসি বাংলাবাজার ফেরিঘাট ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ বলেন, রাতদিন ২৪ ঘণ্টা ৫টি ফেরি চলছে। ফলে ঘাটে খুব বেশি ভোগান্তি পোহাতে হবে না যাত্রীদের। বাংলাবাজার-শিমুলিয়া এবং মাঝিরকান্দি-শিমুলিয়া উভয় ঘাট দিয়েই যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরিতে সাধারণ যাত্রীদের চাপ কমই। তবে মোটরসাইকেল আরোহীদের চাপ রয়েছে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




