ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ২১:৫৮:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল

বাইডেন-ট্রাম্প বিতর্কের শ্রোতা ব্যাপক হারে কমেছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ২৯ জুন ২০২৪ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্কের শ্রোতা ব্যাপকহারে কমে গেছে। যুক্তরাষ্ট্রের নির্বাচন সামনে রেখে বাইডেন-ট্রাম্পের মধ্যে হওয়া প্রথম বিতর্কটি বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির সকল চ্যানেলে ৪৭.৯ মিলিয়ন দর্শক দেখেছে। তবে তা ২০২০ সালের চেয়ে অনেক কম।

সিএনএন এ তথ্য জানিয়েছে।  

সিএনএন এই বিতর্কের আয়োজন করে। দু’জন বিখ্যাত সাংবাদিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর এই দুই প্রার্থীর প্রথমবারের উপস্থাপিত বিকর্ত ৭৩.১ মিলিয়ন দর্শক দেখেছে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় বিতর্কটি ৬৩ মিলিয়ন দর্শক প্রত্যক্ষ করেছে।  

এই উল্লেখযোগ্য সংখ্যক দর্শক হ্রাস পাওয়া সত্ত্বেও, বৃহস্পতিবারের লাইভ সম্প্রচারের দর্শক ছিল ক্রীড়া ইভেন্টের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বছর সবচেয়ে বেশি দর্শক আকর্ষণীয় ইভেন্ট।  এনএন শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

ভিউয়ার রেটিং এজেন্সি নিলসেন শ্রোতাদের সংখ্যা সিএনএন-এর গণনার চেয়ে এক ধাপ বেশি,তাদের হিসাবে মার্কিন নেটওয়ার্ক জুড়ে এই দর্শক সংখ্যা ৫১.৩ মিলিয়ন।

বিতর্কের হোস্ট হিসাবে, সিএনএন এটিকে অন্যান্য চ্যানেলে সম্প্রচার করার প্রস্তাব দেয়, সিএনএন’র  প্রতিদ্ব›দ্ধী ফক্স নিউজ সহ সমস্ত বড় আমেরিকান স্টেশনগুলো এটি সম্প্রচারে সম্মত হয়।

চ্যানেলের নিজস্ব পরিসংখ্যান অনুসারে,ফক্স নিউজের ৯ মিলিয়নেরও বেশি দর্শক সিএনএন-এ টিউন করেছেন।