বাইডেনের শপথ অনুষ্ঠান মাতাবেন লেডি গাগা-লোপেজ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের বৃহত্তর ভার্চুয়াল শপথ গ্রহণ অনুষ্ঠান। এই ভার্চুয়াল শপথ গ্রহণ অনুষ্ঠানে পারফর্ম করবেন পপ শিল্পী জেনিফার লোপেজ এবং লেডি গাগা। বাইডেনের টিমের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই থাকবে ফাদার লিও জে.ও’ডোনোভ্যানের প্রার্থনা। যিনি জর্জটাউন ইউনিভার্সিটির ৪৪তম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও এই প্রথমবার অনুষ্ঠানে কবিতা পাঠ করে শোনাবেন ন্যাশনাল ইউথ পোয়েট জয়ী আমানদা গোরম্যান। জাতীয় সঙ্গীত শোনা যাবে লেডি গাগার গলায়। এছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন জেনিফার লোপেজ।
ক্যাপিটলের অনুষ্ঠানে আরও অংশ নেবেন সঙ্গীতশিল্পী জাস্টিন টিম্বারলেক, জন বন জোভি, ডেমি লোভাটো এবং অ্যন্ট ক্লেমনস। বাইডেনের শপথগ্রহণ উপলক্ষে ৯০ মিনিটের একটি অনুষ্ঠান সঞ্চালনা করবেন দুইবার অস্কারজয়ী অভিনেতা টম হ্যাংকস।
এছাড়াও অনুষ্ঠানটিতে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানো হয়েছে জর্জিয়ার এক কৃষ্ণাঙ্গ দমকলকর্মী, একজন সাবেক তরুণ কবি পুরস্কার বিজয়ী, এক ক্যাথলিক ধর্মযাজক এবং বাইডেনের নিজ শহর উইলমিংটনের এক যাজককে।
স্থানীয় প্রশাসনের তরফে শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। করোনা সংক্রামণ এড়াতে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার অনুরোধ করা হয়েছে।
গত চার বছর ধরে ডোনাল্ড ট্রাম্পের রাজত্বের সমাপ্তি আর ৪৬তম মার্কিন রাষ্ট্রপতি হিসাবে জো বাইডেনের অভিষেকের সাক্ষী থাকবে গোটা বিশ্ব৷ ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পথে শপথ নেবেন বাইডেন। ওই দিন ইতিহাসকে সাক্ষী রেখে প্রথম কৃষ্ণাঙ্গ হিসাবে ভাইস-প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করবেন কমলা হ্যারিসও। সূত্রঃ আলজাজিরা।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’






