ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ৫:১৬:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৫.৫৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৯ এএম, ২১ নভেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রকাশ করা হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০২২ সালের এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক চূড়ান্ত ফল। এতে পাসের হার ৬৫ দশমিক ৫৯ শতাংশ।

রোববার (২০ নভেম্বর) রাতে বাউবির প্রো-উপাচার্যের (শিক্ষা) অনুমোদনক্রমে এ ফল প্রকাশ করা হয়।

এবার বাউবির এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ৪৭ হাজার ৮০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় ২২ হাজার ২৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ১৪ হাজার ৬০৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাসের হার ৬৫ দশমিক ৫৯ ভাগ।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৯ হাজার ৩ জন ছাত্র এবং ৫ হাজার ৬০৫ ছাত্রী রয়েছে। একই সঙ্গে ১ম বর্ষের ২৫ হাজার ৫৩১ জন শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।

সব ফলাফল বাউবির ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।