ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৪:১৯:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

বাগদান সারলেন নায়িকা পরীমনি

বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে দীর্ঘদিনের প্রেমিক তামিম হাসানের সাথে বাগদান সম্পন্ন করেছেন চিত্রনায়িকা পরীমনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাজধানী ঢাকায় বৃহস্পতিবার তাদের বাগদান সম্পন্ন হয়।

পরীমনি বলেন, কোনও এক ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে আমাদের বিয়ে হবে।

তিনি বলেন, দুই পরিবারের উপস্থিতিতে বাসায় বসে বাগদান হয়। এখনো অনেকগুলো প্রোগ্রাম বাকি রয়েছে। সেগুলো সবাইকে সঙ্গে নিয়ে করতে চাই। বিয়ের জন্য আমার আর একটু পরিপক্কতা লাগবে।

তামিম হাসান একটি জাতীয় দৈনিকের বিনোদন প্রধানের দায়িত্ব পালন করছেন। এছাড়া একটি বেসরকারি রেডিও স্টেশনের জনপ্রিয় অনুষ্ঠান 'লাভগুরু'র উপস্থাপকও তিনি।

২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেম আর ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি তাদের বাগদান সম্পন্ন হলো। গোপনে পরীমনি আর তামিমের বিয়ে হয়েছে বলে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল।

পরীমনি ও তামিম ফেসবুকে নানা মুহূর্তের ছবি পোস্ট করেছেন এর আগেও। তবে সম্পর্কটা ঠিক কতদূর এগিয়েছে তা নিয়ে খোলাখুলি বলছিলেন না কেউই। অবশেষে তাদের বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা এলো।

-জেডসি