বাগেরহাটে ট্রাক-বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৯ পিএম, ১ মে ২০২২ রবিবার
প্রতীকী ছবি
বাগেরহাট জেলার ফকিরহাটে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় ৪ জন আহত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ১০ মাসের শিশু আয়ান শেখ, বাসের চালক আব্দুল্লাহ (৪০) ট্রাকের চালক জালাল হাওলাদার (৪৫) আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত শিশু আয়ান শেখ টাঙ্গাইল জেলার মাসুদ শেখের ছেলে। সে বাবা-মায়ের সাথেই ছিল। তার বাবা-মা ও গুরুত্বর আহত হয়েছেন। নিহত বাসের চালক আব্দুল্লাহ (৪০) ফরিদপুর উপজেলার আলফাডাঙ্গা এলাকার শুকুর আলীর ছেলে ও ট্রাকের চালক জালাল হাওলাদার (৪৫), সে বাগেরহাট শহরের খারদার এলাকার রুস্তুম আলী সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পালেরহাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ শেখ বলেন, দুর্ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আবুল হাসান জানান, খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত ও নিহতদের উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক




