ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৯:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন ভোটের দিন মেট্রোরেল চলবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি

বাগেরহাটে স্বামী পরিত্যক্তা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ২৬ জুলাই ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাগেরহাটে স্বামী পরিত্যক্তা এক নারী (২০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। রোববার (২৪ জুলাই) দিনগত মধ্যরাতে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ ওই বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, ওই নারী বাদী হয়ে সোমবার (২৫ জুলাই) দুপুরে পাঁচজনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় মামলা করেছেন। তবে এখনো কোনো অভিযুক্ত গ্রেফতার হয়নি। পুলিশ বলছে, অভিযুক্তদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে।

স্থানীয়রা বলছেন, ডেমা ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার আশ্রয়ে থেকে যুবলীগ-ছাত্রলীগ নামধারী কিছু বখাটে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে প্রতিবেশীরা গুরুতর অসুস্থ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান ও বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম ওই নারীর সঙ্গে হাসপাতালে কথা বলেন ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী জানান, রোববার দিনগত রাত ১২টার পরে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের সাইফুল ইসলাম (২৫), রাব্বি হাওলাদার (২২), জাহিদুল হাওলাদার (৩৫), সজীব হাওলাদার (২৫) ও রিয়াজ হাওলাদার (২৩) তাকে জাপটে ধরে মুখ চেপে বাড়ির পাশের বাগানে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে।

ওই নারী আরও বলেন, সাইফুল ইসলামসহ অন্যরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকায় নানা ধরণের অপরাধ করাই তাদের কাজ।