বাজারে রোজার উত্তাপ শুরু
সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৩৩ পিএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার
রোজা আসতে আর মাত্র দেড় সপ্তাহ বাকী। এরই মধ্যে বাজারে লেগেছে রোজার হাওয়া। রাজধানীর কাচা বাজারগুলোতে ক্রেতা সমাগম যেমন বেড়েছে, তেমনি বেড়েছে কিছু কিছু পণ্যের দামও। গত দুই সপ্তাহের মত আজও কেজিতে অন্তত ১০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। তবে ছোলার দাম অনেকটাই স্থিতিশীল। আর অপরিবর্তিত রয়েছে বেসন, সয়াবিন ও খেজুরের দাম।
রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজার এবং রাজধানীর অন্যান্য বাজারগুলো পর্যবেক্ষণ করে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
কারওয়ান বাজারের পাইকারি বাজারে এখন ৩৮ থেকে ৪২ টাকা কেজিতে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা কেজিতে। তবে, খুচরা বাজারে দেশি পেঁয়াজ ৫০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে।
পেঁয়াজের পাইকারি বিক্রেতা জুলফিকার আলী বলেন, কয়েক সপ্তাহ আগেও দেশি পেঁয়াজ ৩০ টাকা কেজি ছিল। এখন তা বিক্রি করতে হচ্ছে ৩৮ টাকায়। ভারতীয় পেঁয়াজ আগে ২০ টাকা কেজিতে বিক্রি হতো। আর এখন তা বিক্রি হচ্ছে ৩০ টাকায়। রোজার আগে মানুষ পেঁয়াজ কিনে মজুদ করে রাখছে। আবার বড় বড় ব্যবসায়ীরাও সারাবছরের জন্য পেঁয়াজ মজুদ করে রেখেছেন। ফলে বাজারে দাম বেড়েছে।
একই রকম তথ্য জানান আরেক বিক্রেতা শহীদুল ইসলামও। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে অন্তত ১৫ টাকা। বাজারে বেড়েছে সবজির দামও। রোজার মধ্যে যে সব্জি বেশি লাগে যেমন আলু, বেগুন, শশা, কাঁচা মরিচ প্রকারভেদে দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। বেগুন ৫০ থেকে ৬০ টাকা, শশা ৪০ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
দাম বাড়ার কারণ জানতে চাইলে মধ্য বাড্ডা গুদারাঘাট বাজারের সবজি বিক্রেতা মো. আক্তার ওমেননিউজকে বলেন, শবেবরাতের কারণে অনেক সবজি নষ্ট হয়ে গেছে। বাজারে এখন সবজি নেই। আমাদের আগের চেয়ে বেশি দামে সবজি কিনতে হচ্ছে।
এদিকে, রোজার নিত্য প্রয়োজনীয় পণ্য ছোলার দাম অপরিবর্তিত রয়েছে। ৭০ থেকে ৭৫ টাকা কেজিতে তা বিক্রি হচ্ছে। প্রকারভেদে তা ৯০ টাকা পর্যন্তও বিক্রি হচ্ছে। ডাবলি মটর বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে। মসুরের ডাল ৬০ থেকে ৯০ টাকা ও খেজুর ২০০ থেকে ২২০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।
গুলশান কাচা বাজারে মনোহারি দোকানের এক বিক্রেতা লাল চান বলেন, কোনো কিছুরই দাম বাড়েনি। বরং কমেছে। শুধু একমাত্র জিরার দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। মুড়ি পাইকারি বাজারে রকমভেদে কেজি প্রতি ৬০ থেকে ৬৫ টাকা,খুচরা বাজারে রকমভেদে ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে আসন্ন রমজান উপলক্ষে রোববার থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ঢাকাসহ সারাদেশে স্বল্প মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে। এবার বেশ কিছু পণ্য যেমন ভোজ্য তেল, চিনি, ডাল, ছোলা এবং খেজুরের দাম নির্ধারন করে দিয়েছে টিসিবি। একজন ভোক্তাকে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫৫ টাকা দরে সর্বোচ্চ ৪ কেজি মসুর ডাল (মাঝারি সাইজ), প্রতি লিটার ৮৫ টাকা দরে সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৭০ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি ছোলা এবং প্রতি কেজি ১২০ টাকা দরে সর্বোচ্চ ১ কেজি খেজুর কিনতে হবে। মোট ১৮৪ টি ভ্রাম্যমাণ ট্রাকে সারাদেশে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










