ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১:০০:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

বাড়ির বাইরে না বেরিয়েও করোনায় আক্রান্ত অভিনেত্রী মিমি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২২ এএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বলিউডের পাশাপাশি টালিউডেও হানা দিয়েছে করোনা। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। এবার আক্রান্তের তালিকায় যুক্ত হলেন সংসদ সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর শেয়ার করেছেন মিমি। 
মিমি লিখেছেন— টেস্টে জানা গেছে আমি কোভিড পজিটিভ। যদিও আমি বাড়ি থেকে বাইরে বেরোয়নি। বিগত কয়েক দিনে কারোর সঙ্গে দেখাও করিনি। কিন্তু খুব খারাপভাবেই আমি আক্রান্ত হয়েছি। আমি চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতেই আইসোলেশনে আছি। তাই সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করব। কোনোরকম বিপদ এড়াতে সবসময় মাস্ক পরুন। সাবধানে থাকুন।

টালিউডে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবারই মিমিসহ রুদ্রনীল ও পরমব্রত জানিয়েছেন তারাও আক্রান্ত। মঙ্গলবার পরমব্রতের পাশেই দেখা গেছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন— তার কোনোরকম উপসর্গ নেই, তাও তিনি হোম আইসোলেশনে রয়েছেন এবং খুব তাড়াতাড়ি টেস্ট করাবেন। 

ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, শ্রীজাত, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে পার্ণো মিত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, দেব, রুক্মিনী মৈত্র।