বাণিজ্য মেলায় শিশুদের জন্য চালু হলো দুটি জাম্পিং হাউজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছিল না শিশুদের জন্য বিনোদনের কোনো ব্যবস্থা। এ নিয়ে ‘শিশুদের বিনোদনের কিছুই নেই বাণিজ্য মেলায়’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয় গণমাধ্যমে।
প্রতিবেদন প্রকাশের পর টনক নড়েছে কর্তৃপক্ষের। মেলা কর্তৃপক্ষ শিশুদের বাড়তি বিনোদনের জন্য আলাদা দুটি জাস্পিং হাউজ চালু করেছে।
বাণিজ্য মেলায় গিয়ে দেখা গেছে, হাউজ দুটোর ভেতরে ও বাইরে শিশুরা আনন্দে মেতেছে। ভেতরে কেউ লাফাচ্ছে, নাচানাচি করছে। অনেকে ভেতরে প্রবেশের জন্য অপেক্ষা করছে। মেলায় আসা অভিভাবকদের অনেককেই বাইরে অপেক্ষা করতে দেখা গেছে।
রাজধানীর খিলক্ষেত থেকে মেলায় আসা সুরাইয়া নাজনীন নামে এক নারী বলেন, করোনার ভয় উপেক্ষা করে বাচ্চাদের মেলায় নিয়ে এসেছি। নিজের জন্য, বাচ্চাদের জন্য বেশ কিছু কেনাকাটাও করেছি। পুরো মেলা ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি। বাচ্চাদের হাউজে পাঠিয়ে বিশ্রাম নিচ্ছি।
রাজধানীর বাসাবো থেকে মেলায় আসা শাহিনুর আক্তার বলেন, আমার মেয়ে (সুমি) ও ভাতিজিকে (রুহি) নিয়ে আমরা দুজন মেলায় এসেছি। কুড়িলে এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে বাচ্চারা ক্লান্ত হয়ে পড়েছে। এখন সামনে যেতে চাচ্ছে না। তাই তাদের হাউজে পাঠিয়েছি।
ইপিবি সচিব ও বাণিজ্য মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, মেলায় আগত শিশুদের জন্য দুটি জাম্পিং হাউজের ব্যবস্থা করেছি। শুক্রবার থেকে এ ব্যবস্থা চালু হয়েছে। প্রতিদিন শতশত শিশু মেলায় এসে আনন্দ করছে।
তিনি বলেন, মেলায় আসা শিশুদের জন্য মিনি পার্ক কিংবা বিনোদনের ব্যবস্থা রাখা দরকার ছিল। আগামীতেও রাখা হবে। এতে শিশুরা মেলায় এসে বেশি করে আনন্দ উপভোগ করতে পারবে। মেলার প্রতি শিশুদেরও আগ্রহ বাড়বে।
পূর্বাচলে প্রথমবারের মতই আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। মাসব্যাপী মেলার প্রথম দুই সপ্তাহে শিশুদের জন্য তেমন কোনো ব্যবস্থা ছিল না। এছাড়া মেলায় শিশুদের জন্য ভালো কোনো খেলনার দোকানও নেই। ফলে মেলায় আসা শিশুরা এবং তাদের অভিভাবকরা বেশ হতাশ ছিলেন।
আগারগাঁওয়ের মেলায় শিশুদের জন্য আলাদা পার্ক ছিল। পার্কে রঙিন সাম্পানে বসে মিউজিকের তালে তালে দোল খাওয়ার ব্যবস্থা ছিল। শিশু-কিশোরদের সঙ্গে প্রাপ্তবয়স্কদেরও দোল খাওয়ার ব্যবস্থা ছিল। ঝিকঝিক ট্রেন আর চরকি, নাগরদোলা, হানি সুইং ও দোলনার পাশাপাশি হেলিকপ্টারে আকাশে ওড়ারও ব্যবস্থা ছিল শিশুদের জন্য।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু




