ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ০:২৮:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

বান্দরবানে মাছ ধরতে গিয়ে পেলেন নবজাতক শিশু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের বান্দরবানের সূয়ালক ইউনিয়নের কদুখোলায় খালের পাড় থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। এক দম্পতি খালে মাছ ধরতে গিয়ে কান্না শুনতে পেয়ে ওই নবজাতককে উদ্ধার করে।
পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয় স্থানীয়রা। রোববার রাত ৯টায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালের বেবি কর্নারে নিবিড় পরিচর্যায় ভর্তি করে।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম ও হাসিনা বেগম দম্পতি বলেন, বাড়ির পাশের খালের পাড়ে মাছ ধরতে যাই। বেলা ১১টার দিকে খালে শিশুর কান্না শুনতে পাই। কান্নার শব্দ শুনে এগিয়ে গেলে বস্তা পেঁচানো অবস্থায় একটি ছেলেশিশু দেখতে পাই। পরে আমরা দুজন শিশুটিকে বাসায় নিয়ে যাই। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মঞ্জুরুল আলম বলেন, হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খালের পাড় থেকে ওই নবজাতককে উদ্ধার করে স্থানীয় এক দম্পতি। খবর পেয়ে তাদের কাছ থেকে শিশুটিকে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতালের বেবি কেয়ারে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তীতে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।