বাবা-মা হারা সেই ২ মেয়ের দায়িত্ব নিলেন জাপা চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
পুলিশের হেফাজতে থেকে আত্মহত্যা করা হিমাংশু রায়ের দুই মেয়ের দায়িত্ব নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের।
গত ৭ জানুয়ারি স্ত্রী হত্যার দায়ে আটক হিমাংশু রায় লালমনিরহাটের হাতীবান্ধা থানায় পুলিশের হেফাজতে আত্মহত্যা করেন। এর আগে তার বাড়ি ওই উপজেলার পুর্ব কাদমা এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন হিমাংশুর স্ত্রী গৃহবধু সাবিত্রী রানী।
গত শুক্রবার বিকালে লালমনিরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানে ভার্চুয়াল যোগদান করে এমন ঘোষণা দেন জিএম কাদের।
এ সময় মৃত হিমাংসুর দুই মেয়ে পিংকী রাণী (১৩) ও পিয়াসী রানীর (১০) হাতে জিএম কাদেরের পক্ষে নগদ ৫ হাজার টাকা ও কিছু শীতবস্ত্র তুলে দেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ভার্চুয়ালি সংযুক্ত থেকে বলেন, রাজনীতি মানে দেশের মানুষের জন্য সেবা করা। আমি এটি বিশ্বাস করি। রাজনীতি মানে সকলের উপর দেশের মানুষের স্বার্থ তারপর দলীয় স্বার্থ। দেশের সেবা করার জন্য দলকে ব্যবহার করা। তবে আমাদের দেশের রাজনীতির চর্চা এর উল্টো দিক থেকে। আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই। আজকে এই সংস্কৃতির পরিবর্তনের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। সামনের দিকে আমি এই প্রচেষ্টা চালিয়ে যাবো।
গত ৭ জানুয়ারি সকালে হিমাংশুর স্ত্রী সাবিত্রী রানীর মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য হিমাংশু বর্মনকে আটক করে হাতীবান্ধা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আটকের ৪ ঘণ্টা পরে থানার একটি কক্ষে ওয়াইফাই লাইনের তার গলায় পেচিয়ে হিমাংশু আত্মহত্যা করে বলে পুলিশের দাবি। পরদিন একই চিতায় স্বামী-স্ত্রীর মরদেহ দাহ করা হলে এ দম্পতির দুই মেয়ে পরিবারে একা হয়ে পড়েন।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব