ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১২:১৬:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী

বাবা হারালেন কণ্ঠশিল্পী ন্যান্সি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ১০ আগস্ট ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাবা নাঈমুল হক মৃত্যুবরণ করেছেন ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার খিলক্ষেতে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।

গায়িকা তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে এই খবরটি নিজেই শেয়ার করেছেন। পোস্টে তিনি লিখেছেন, আজ সকাল আনুমানিক সাড়ে নয় ঘটিকায় আমার বাবা মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

কিন্তু কীভাবে ন্যান্সির বাবা মারা গেছেন সে বিষয়ে কিছু জানাননি গায়িকা। তবে খোঁজ জানা গেছে, রবিবার রাতে ন্যান্সির বাবার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে। তার কাশি এবং বুকে ব্যথা ছিল। রাত পেরিয়ে সকাল হতেই তিনি পাড়ি দেন না ফেরার দেশে।

এর আগে ২০১২ সালের ডিসেম্বরে মারা যান ন্যান্সির মা। নেত্রকোণায় গ্রামের বাড়িতে মায়ের পাশেই সমাহিত করা হবে তার সদ্য প্রয়াত বাবাকে। কর্মজীবনে ন্যান্সির বাবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ অর্থনিয়ন্ত্রক হিসেবে কাজ করেছেন। চার বছর আগে অবসর নিয়ে তিনি ঢাকাতেই থাকতেন।

-জেডসি