বাবার দেওয়া লটারির টিকিটে কোটিপতি ছেলে!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ৯ এপ্রিল ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
অন্যান্য দিনের মতো সেদিন সকালেও বাবার সঙ্গে নাশতার টেবিলে বসেছিলেন তিনি। গল্প করতে করতে খাবার খাচ্ছিলেন বাবা ও ছেলে। হঠাৎ ছেলেকে একটি লটারির টিকিট দিয়ে বাবা বলেন, ‘এটা তার পক্ষ থেকে উপহার।’ সেই লটারিতেই ভাগ্য খোলে যায় ছেলের। লটারিতে ৪০ লাখ মার্কিন ডলার জিতে যান তিনি। যা বাংলাদেশি মুদ্রায় ৪৩ কোটি টাকার বেশি।
বলছিলাম স্টিভেন রিচার্ডের কথা। তিনি যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা। বাবার কাছ থেকে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ১০ ডলার মূল্যের ওই লটারির টিকিট উপহার পান স্টিভেন। এর কিছু দিন পর লটারির ড্র অনুষ্ঠিত হয়।
‘ম্যাসাচুসেটস স্টেট লটারি’র আয়োজক কর্তৃপক্ষকে রিচার্ড বলেন, বাবার কাছ থেকে উপহারটি পাওয়ার পর সেদিনই লটারির টিকিট ঘষে নম্বর বের করেন তিনি। এরপর নম্বর মিলিয়ে দেখে তিনি হতবাক হয়ে যান। দেখেন, লটারির প্রথম পুরস্কার অর্থাৎ ৪০ লাখ ডলার জিতেছেন তিনি।
তবে প্রথম দফায় টিকিটের নম্বর মিলিয়েও বিশ্বাস করতে পারছিলেন না রিচার্ড। নিশ্চিত হওয়ার জন্য তিনি নিজের মুঠোফোনে ম্যাস লটারি নামের একটি অ্যাপের সাহায্য নেন। এই অ্যাপের মাধ্যমে কোনো লটারি জিতলে তার সঙ্গে মিলিয়ে দেখে সত্যতা নিশ্চিত হওয়া যায়। মুঠোফোন অ্যাপেও লটারির নম্বর পুরোপুরি মিলে যাওয়ার পর রিচার্ড নিশ্চিত হন যে এই ৪০ লাখ ডলারের দাবিদার তিনিই।
লটারি জেতার খবর সবার আগে নিজের স্ত্রীকেই জানান রিচার্ড। এরপর ফোন করে বাবাকে জানান যে তাঁর উপহার দেওয়া লটারিতে তিনি বিপুল অর্থ জিতেছেন। এতে তার বাবাও অনেক খুশি হন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






