বাবার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ হৃতিকের বোন সুনয়নার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৫ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ভাই হৃতিক রোশান ও বাবা প্রযোজক-পরিচালক রাকেশ রোশানের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছেন সুনয়না রোশান। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন তিনি। সুনয়না রাকেশ রোশনের একমাত্র ও বড় মেয়ে। আর বলিউড অভিনেতা হৃতিকের বড় বোন।
সুনয়না বলেন, গত বছর এক মুসলিম ছেলেকে ভালোবেসেছি বলে বাবা আমাকে চড় মেরেছিল। তার নাম রুহেল আমিন। পেশায় একজন সাংবাদিক। ফেসবুকের মাধ্যমে রুহেলের সঙ্গে আলাপ হয়। বাবা বলেছিল রুহেল জঙ্গি। এজন্য আমি বাবা-মায়ের বাড়ি থেকে বেরিয়ে আলাদা থাকতে শুরু করি। শুধুমাত্র মুসলিম বলে বাবা-মা ওকে মেনে নিচ্ছে না। ওরা আমার জীবনটা নরক করে তুলেছে।
সুনয়নার এই সাক্ষাৎকার ভাইরাল হবার পর রোশন পরিবারের সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। মুসলিম ছেলেকে ভালোবাসার জন্য সুনয়নাকে হেনস্তা করায় তার বাবা রাকেশ রোশানও সেই সমালোচনার মুখোমুখি!
ভাই হৃতিক রোশানকে পাশে পাননি বলে অভিযোগ করেছেন সুনয়না। তার দাবি, হৃতিকের কোনও কথা বাড়িতে চলে না। আমার রিলেশনশিপ নিয়ে কেউই খুশি নয়। হৃতিক বলেছিল আমাকে একটা আলাদা বাড়িতে থাকার খরচ দেবে। কিন্তু লোখান্ডওয়ালায় আমার বাড়ি ভাড়া আড়াই লাখ টাকা ও দিতে রাজী হয়নি। বলেছে টাকাটা তার জন্য অনেক বেশি।
সুনয়না তার মাসিক হাত খরচ নিয়ে অভিযোগ করে বলেন, মাসের খরচ চালাতে তার বাড়ি থেকে মাত্র ৫০ হাজার টাকা দেওয়া হয়। রোশন পরিবারের মেয়ে হয়েও এত কম টাকায় কেন তাকে চলতে হবে, সে প্রশ্ন তুলেছেন তিনি।
এ বিষয়ে সাহায্যের জন্য কঙ্গনা রানাওয়াতের কাছে গিয়েছিলেন বলে জানান সুনয়না। তিনি বলেন, আমি কঙ্গনার কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম। ও মেয়েদের ক্ষমতায়ন নিয়ে কথা বলে। আমি ওকে সাপোর্ট করি।
কঙ্গনার সঙ্গে হৃতিকের বর্তমানে মনোমালিন্য চলছে। আর সেই কঙ্গনার কাছে কেনো সাহায্যের জন্যে গিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কঙ্গনার সঙ্গে তার দীর্ঘ দিনের সম্পর্ক। তাই সমস্যা নিয়ে সাহায্যের জন্য ওর কাছে গিয়েছিলান। যদিও এ বিষয়ে কঙ্গনা বা রোশান পরিবারের পক্ষ থেকে এখনও কেউ প্রকাশ্যে মন্তব্য করেননি।
অন্যদিকে সুনয়নার বিষয়টি নিয়ে রোশান পরিবারের পক্ষে মুখ খুলেছেন হৃতিকের সাবেক স্ত্রী সুজান খান। তার মতে এই মুহূর্তে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে রোশান পরিবার। রাকেশ রোশন অসুস্থ এবং তার স্ত্রীর এই বিষয়ে আলোচনা করার মতো মানসিক অবস্থা নেই।
তবে কারও কথা মানতে নারাজ হৃতিকের বোন সুনয়না। পুরো ঘটনায় আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
সূত্র- আনন্দবাজার পত্রিকা, জিনিউজ।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?







