বায়ুদূষণে ৭ বছর আয়ু কমছে বাংলাদেশে: গবেষণা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ১৫ জুন ২০২২ বুধবার
ফাইল ছবি
দীর্ঘমেয়াদী বায়ুদূষণে বৈশ্বিক গড় আয়ুষ্কাল দুই বছরের বেশি কমিয়ে দিচ্ছে। তবে বাংলাদেশের জন্য এর পরিমাণ প্রায় সাত বছর, যা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। অর্থাৎ, বায়ুদূষণ না থাকলে এ দেশের মানুষ প্রায় সাত বছর বেশি বাঁচতে পারতেন। গত মঙ্গলবার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গবেষণায় দেখা গেছে, বিশ্বে ধূমপান, এইচআইভি/এইডস বা সন্ত্রাসের তুলনায় মানুষের আয়ুষ্কাল বেশি কমাচ্ছে বায়ুদূষণ। বিশ্বের ৯৭ শতাংশের বেশি মানুষ বর্তমানে এমন এলাকায় বসবাস করেন, যেখানে বায়ুদূষণ সহনীয় মাত্রার চেয়ে বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানদণ্ড অনুসারে বায়ুতে ক্ষতিকর কণা বা পিএম২.৫’র সহনীয় মাত্রা প্রতি ঘনমিটারে পাঁচ মাইক্রোগ্রাম। ইপিআইসির গবেষণা বলছে, বায়ুতে পিএম২.৫’র উপস্থিতি যদি ডব্লিউএইচও নির্ধারিত মানদণ্ডের চেয়ে কম হতো, তাহলে বিশ্বের মানুষ গড়ে আরও ২ দশমিক ২ বছর বেশি বাঁচতো।
তবে বায়ুদূষণে ভুক্তভোগী দেশের তালিকায় সবার ওপরে রয়েছে বাংলাদেশ। ইপিআইসি’র গবেষণা বলছে, বাংলাদেশে বায়ুদূষণের কারণে গড় আয়ু কমছে অন্তত ৬ দশমিক ৯ বছর। দ্বিতীয় ভারতে আয়ুষ্কাল কমছে পাঁচ বছর। এরপর নেপালে ৪ দশমিক ১ বছর, পাকিস্তানে ৩ দশমিক ৮ বছর ও কঙ্গোতে ২ দশমিক ৯ বছর।
অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি দূষিত দেশগুলোর মধ্যে শীর্ষ পাঁচে রয়েছে দক্ষিণ এশিয়ারই চারটি। দূষণের কারণে এ অঞ্চলের বাসিন্দাদের আয়ু কমছে গড়ে পাঁচ বছর।
অবশ্য শুধু দক্ষিণ এশিয়া নয়, বায়ুদূষণ পরিস্থিতির অবনতি হয়েছে সারা বিশ্বেই। ২০২১ সালে পৃথিবীর একটি দেশও ডব্লিউএইচও নির্ধারিত পাঁচ মাইক্রোগ্রাম পিএম২.৫-এর মানদণ্ড পূরণ করতে পারেনি।
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা









