বাল্যবিয়ে: কনের বাবা ও বরের চাচার কারাদণ্ড
আপডেট: ০১:২৬ পিএম, ৬ জুন ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নীলফামারী : বাল্য বিয়ের আয়োজন করায় নীলফামারীতে বরের চাচা ও কনের বাবার ১৫দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. সাবেত আলী ওই দন্ডাদেশ দেন।
দন্ড প্রাপ্তরা হলো নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া মনিপাড়া গ্রামের কনের বাবা মিজানুর রহমান (৫০) ও টুপামারী ইউনিয়নের নিত্যানন্দি গ্রামের বরের চাচা সুলতান আলী (৪৮)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে সোবআন আলীর ছেলে মাসুমের (২০) সাথে বিয়ের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয় মিজানুর রহমানের মেয়ে এজিনা আক্তারের (১৩)। খবর পেয়ে বিয়ের আসর থেকে বর ও বরের চাচা সুলতান আলী এবং কনের বাবা মিজানুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত কনের বাবা ও ছেলের চাচার ১৫দিন করে কারাদ- দেন। বিয়ের বয়স না হওয়ায় ছেড়ে দেয়া হয় বর মাসুমকে।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার উপ পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন জানান, দন্ড প্রাপ্তদের দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মো. সাবেত আলী জানান, বাল্যবিয়ে বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিদের দিয়ে অবিভাবকদের বারবার বলা হলেও তারা শুনেন নি। বাধ্য হয়ে পুলিশ পাঠিয়ে তাদের আটক করে নিয়ে আসা হয়।
০৬.০৬.২০১৫ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











