বাস নিয়ে পালাতে গিয়ে কনডাক্টর চাপা দেয় আবরারকে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
রাজধানীর প্রগতি স্বরণীতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী হত্যাকাণ্ডে ঘাতক সু-প্রভাত বাসের কনডাক্টর ও হেলপারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এর মধ্য দিয়ে ওই সময়ে ঘটে যাওয়া মূল ঘটনা উদঘাটন হয়েছে।
আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বেপরোয়া গতিতে চলা বাসটি প্রথমে শাহজাদপুরে এক কলেজ শিক্ষার্থীকে চাপা দেয়। এরপর বাসের যাত্রীরা ক্ষুব্ধ হয়ে চালক সিরাজুল ইসলামকে আটক করে ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় বাসটি ভাঙচুর হওয়ার ভয়ে মালিকের নির্দেশে চালকের আসনে বসেন কনডাক্টর ইয়াছিন আরাফাত। পরে বাসটি নিয়ে দ্রুত পালাতে গিয়ে আবরার আহম্মেদকে চাপা দেয়।
বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন এসব তথ্য জানান।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে চাঁদপুরের শাহরাস্তি এলাকায় অভিযান চালিয়ে কনডাক্টর ইয়াছিন আরাফাত ও তার দেয়া তথ্যানুযায়ী বুধবার সকালে রাজধানীর মধ্যবাড্ডা এলাকা থেকে হেলপার ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।
বাস চালক সিরাজুল ইসলাম, কনডাক্টর ও হেলপারের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আব্দুল বাতেন বলেন, সু-প্রভাত পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) ১৯ মার্চ ভোর পৌনে ছয়টার দিকে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে ছেড়ে আসে। শাহজাদপুরের বাঁশতলা এলাকায় মিরপুর আইডিয়াল গার্লস ল্যাবরেটরি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সিনথীয়া সুলতানাকে চাপা দিয়ে গুরুতর জখম করে। এরপর বাসের যাত্রীরা চালক সিরাজুলকে আটক করে ট্রাফিক পুলিশের কাছে সোপর্দ করেন।
এ সময় উপস্থিত জনতা বাসের ক্ষতি করতে পারে- এমন আশঙ্কায় বাস মালিক ননী গোপালের নির্দেশে ড্রাইভিং সিটে বসেন কনডাক্টর ইয়াছিন। কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও বাস নিয়ে দ্রুত পালানোর সময় নর্দ্দা এলাকা পার হতেই বিইউপি শিক্ষার্থী আবরারকে চাপা দিয়ে হত্যা করে। তবে হত্যার পর ইয়াছিন বাসটি রেখে আত্মগোপনে চলে যায়। গ্রেফতার ইয়াছিন প্রাথমিকভাবে বাসচাপা দিয়ে আবরারকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। এছাড়া বাস মালিক ননী গোপাল ডিবির নজরদারিতে রয়েছে বলেও জানান আব্দুল বাতেন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ (মঙ্গলবার) সকাল ৭টায় প্রগতি সরণিতে বসুন্ধরা আবাসিক এলাকার গেটের সামনে বাসচাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী। প্রতিবাদে রাজধানীর কয়েকটি সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। অবরোধ ধেকে ৮ দফা দাবি জানানো হয়। পরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম দাবি আদায়ে আশ্বাস দিলে তারা ঘরে ফেরেন।
-জেডসি
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়











