বাসচাপায় প্রাণ গেল দুই বোনের, গুরুতর আহত ভাই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৪ পিএম, ১০ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
পিরোজপুর-গোপালগঞ্জ সড়কের আধাঝুড়ি এলাকায় বাস চাপায় দুই বোন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর শিকদারমল্লিক ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের ভৈরমপুর এলাকার শেখ নজরুল ইসলামের মেয়ে মুক্তা খানম (২২) ও মারিয়া খানম (১১)। এ ঘটনায় নিহতদের বড় ভাই মঞ্জুরুল ইসলাম (২৫) গুরুতর আহত হয়েছেন।
নিহতদের আত্মীয় শাহিদা বেগম জানান, দুপুরে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী এলাকায় বাজার শেষে ভ্যানে করে মুক্তা, মারিয়া ও মঞ্জুরুল বাড়িতে আসছিল। পথে সদর উপজেলার আধাঝুড়ি এলাকায় সড়কের ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাদের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুক্তা মারা যায়। পরে হাসপাতালে মারিয়া ও মঞ্জুরুলকে নিয়ে আসলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে মারিয়াও মারা যায়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিল সরোয়ার জানান, দুপুরে সড়ক দুর্ঘটনার শিকার তিন জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন মৃত ছিল। আর অপর দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ইমাদ পরিবহনের বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে








