বাসি খাবার খেয়ে তিন ভাই-বোনের মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৬ এএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
শরীয়তপুরের জাজিরা উপজেলায় পাশের বাসার ফ্রিজে রাখা বাসি বিরিয়ানি খেয়ে দুই ভাই-বোনের মৃত্যুর পর তাদের বড় বোনও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাথী আক্তার (১৪) নামের ওই কিশোরীর মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে সৌরভ (৬) ও খাদিজা (৫) নামের দুই ভাই-বোন মারা যায়। তারা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারিকান্দি গ্রামের শওকত দেওয়ানের সন্তান। গত মঙ্গলবার দুপুরে পাশের বাসার ফ্রিজে রাখা বাসি বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে তিন ভাই–বোন।
ওই শিশুদের পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, শওকত দেওয়ানের তিন মেয়ে ও দুই ছেলে। মঙ্গলবার দুপুরে প্রতিবেশী রওশন আরা বেগমের ফ্রিজে থাকা বাসি বিরিয়ানি খায় মারা যাওয়া তিন ভাই-বোন ও তাদের মা আইরিছ বেগম। এরপর থেকে তাদের পেটে ব্যথা ও বমি হতে থাকে। অসুস্থতা বাড়তে থাকলে চারজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে শিশু সৌরভ, খাদিজা ও তাদের বোন সাথী আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর তাদের মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশু খাদিজা ও সৌরভ মারা যায়। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে মৃত্যু হয় সাথী আক্তারের।
মারা যাওয়া তিনজনের ফুফা বাদশা মাদবর বলেন, ওদের বাবা শওকত দেওয়ান ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কারও সঙ্গে শত্রুতা নেই। এমন মৃত্যু আমরা মানতে পারছি না। কোথা থেকে কি হলো বুঝতে পারছি না। দুই শিশু মারা যাওয়ার পর ওদের বাবা-মা শোকে পাগলপ্রায়। এর মধ্য বড় মেয়ের মৃত্যুর খবর পেলো।
বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এটি নিয়ে কিছুটা রহস্য দেখা দিয়েছে। তাই ওদের লাশের ময়নাতদন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মারা যাওয়া তিনজনের পরিবার থেকে কোনো অভিযোগ করতে চায়নি। তবে ঘটনাটি এড়িয়ে যাওয়ার নয়। ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট







