বাসে তরুণীকে ধর্ষণচেষ্টা, বাঁচাতে এসে নিহত ১
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ এএম, ৪ জুন ২০২২ শনিবার
ফাইল ছবি
লক্ষ্মীপুরে রামগঞ্জে বাসের মধ্যে যুবতীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বখাটেরা। এসময় বাধা দিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শাহজাহান নামের এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। পরে ভিকটিম তরুণীকে উদ্ধার ও আজাদ নামে এক অভিযুক্তকে (জননী বাসের হেলপার) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামগঞ্জের বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
শুক্রবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক। এর আগে
এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। অন্য অভিযুক্তদের খুঁজছে পুলিশ। নিহত শাহজাহান মিয়া উপজেলার কাজিরখিল এলাকার নুরুজ্জামান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনার শিকার ভিকটিম যুবতী চাটখিল থেকে নোয়াখালী সোনাপুর যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত জননী নামের একটি বাসে উঠে পড়ে। পরে বাসটি রামগঞ্জ বাসস্ট্যান্ডে ওই যুবতীকে নামিয়ে দেয়। এসময় ঘটনাটি বাসের চালক ও হেলপারকে জানালে তারা যুবতীকে চট্টগ্রামগামী নিলাচল বাসে বসতে বলেন। পরে জননী বাসের হেলপার আজাদ স্থানীয় বখাটে যুবক এমরান হোসেনসহ ৩ জন দলবদ্ধ হয়ে বাসে অপেক্ষমান যুবতীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। যুবতীর চিৎকারে বাসস্ট্যান্ডের নৈশপ্রহরী শাহজাহান এগিয়ে আসে। পরে তাদের বাধা দিতে গিয়ে একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এসময় স্থানীয়রা ভিকটিম যুবতীকে উদ্ধার ও আজাদকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পরে নৈশপ্রহরীর মরদেহ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবতী নিজে বাদী হয়ে থানায় ৩ বখাটের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। অপর অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











