বাসে সন্তান প্রসব, মা-মেয়ের আজীবন ভাড়া ফ্রি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
হবিগঞ্জে বিরতিহীন বাসে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মুনতাহা বেগম নামে এক নারী। এজন্য মা ও সন্তানের জন্য আজীবন বাস ভাড়া ফ্রি করে দিয়েছে পরিবহন কর্তৃপক্ষ।
মুনতাহা হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ-সিলেট রুটের বিরতিহীন বাসে সন্তান প্রসব করেন ওই নারী।
নবজাতকের বাবা জাহিদুর রহমান বলেন, আমি ও আমার স্ত্রী মৌলভীবাজারে নির্মাণ শ্রমিকের কাজ করি। সেখান থেকে বিকেলে বাসে করে হবিগঞ্জে বাড়ি ফিরছিলাম। রাস্তায় মুনতাহার প্রসব বেদনা শুরু হলে হবিগঞ্জে পৌঁছার পর হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল আমার। কিন্তু বিকেল সাড়ে ৪টার দিকে বাসটি টার্মিনালে আসার পরপরই সঙ্গে থাকা এক নারীর সহযোগিতায় মুনতাহা বাসের ভেতরেই একটি মেয়ে সন্তান প্রসব করে। পরে বাস মালিক সমিতির পক্ষ থেকে সেখানে মিষ্টি বিতরণ করা হয় ও আজীবন আমার মেয়ে-স্ত্রীর জন্য ভাড়া ফ্রি ঘোষণা দেওয়া হয়।
হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বলেন, সন্তান প্রসবের পর ওই নারী ও নবজাতককে বাড়ি পাঠানো হয়েছে। মা-মেয়ে দু’জনেই সুস্থ আছেন। হবিগঞ্জ-সিলেট রুটে বাসে চড়তে তাদের কাছ থেকে কখনও ভাড়া নেওয়া হবে না। ফ্রি ভাড়ার সুবিধা উপভোগ করতে বাস মালিক সমিতির পক্ষ থেকে তাদের একটি পরিচয়পত্র দেওয়া হবে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



