‘বাড়ি ফিরতে চাই’, করোনা সংক্রমিত জাহাজ থেকে তরুণীর আকুতি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ভারতীয় তরুণী সোনালি ঠাকুর। ছবি : সংগৃহীত
করোনাভাইরাসের কারণে জাপানী জাহাজে আইসোলেশনে থাকা ভারতীয় এক তরুণী বাড়ি ফেরার আকুতি জানিয়েছেন।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের জের ধরে গত ৩ ফেব্রুয়ারি থেকে জাপানের ইয়োকাহামায় আটকে রয়েছে প্রমোদতরী ‘ডায়মন্ড প্রিন্সেস’। এখন পর্যন্ত সেই জাহাজে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭৫ জন। এই পরিস্থিতিতে ভারতের এক নিরাপত্তা কর্মকর্তা ভারত সরকারের কাছে সাহায্য চেয়ে আর্জি জানিয়েছেন।
গত সোমবার থেকে আইসোলেশনে রয়েছেন সোনালি ঠাকুর নামে ওই কর্মকর্তা। আর্জি জানিয়ে তিনি বলেন, ‘আমরা ভয় পাচ্ছি যদি সংক্রমণ দ্রুত ছড়ায়। এটা দ্রুত ছড়াতে থাকলে আমরাও যে কেউ এতে আক্রান্ত হতে পারি। আমরা এটা চাই না। আমরা কেবল বাড়ি ফিরতে চাই।’
‘ডায়মন্ড প্রিন্সেস’-এ নতুন করে ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেও জানান ২৪ বছরের এই কর্মকর্তা।
সোনালি বলেন, ‘আমরা চাই ভারতীয় সরকার আমাদের ভারতে ফিরিয়ে নিয়ে যাক এবং সেখানে আইসোলেট করে রাখুক। আর তা না হলে অন্তত বেশি করে মেডিকেল স্টাফদের পাঠান, যাতে এখানকার লোকেরা সাহায্য পান পরীক্ষা চালিয়ে যাওয়ার বিষয়ে। আমরা বাড়ি যেতে চাই।’
তিনি জানান, তার পরিবার তার জন্য উদ্বিগ্ন। তারা চাইছেন ঘরের মেয়ে দ্রুত ঘরে ফিরে আসুন।
ওই প্রমোদতরণীতে ১৬০ জন ভারতীয় ক্রু সদস্য রয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। কয়েক দিন আগে বিনয়কুমার সরকার নামে উত্তরবঙ্গের এক শেফও সোশ্যাল মিডিয়ায় আবেদন করেন সরকারের প্রতি। তিনি বলেন, ‘যেকোনো ভাবে আমাদের রক্ষা করুন যত দ্রুত সম্ভব। আমাদের কিছু হয়ে গেলে কী হবে? আমি ভারত সরকারের উদ্দেশে বলতে চাই, মোদিজি, প্লিজ আমাদের পৃথক করে রাখার ব্যবস্থা করুন ও নিরাপদে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।’
এদিকে, টোকিওর ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা নিয়মিত পরিস্থিতির দিকে নজর রাখছে। জাহাজটিতে সর্বমোট ৩ হাজার ৭০০ জন যাত্রী রয়েছেন।
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











