ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ১:২৯:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

বাড়িতে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নওগাঁর রাণীনগরে বাড়িতে ডেকে নিয়ে এক শিশুকে (৬) ধর্ষণ করেছেন চা বিক্রেতা মোতালেব হোসেন মন্টু (৫৫)। সোমবার বিকেলে রাণীনগর উপজেলার কুজাইল গ্রামে এ ঘটনাটি ঘটে।

একই দিন রাণীনগর থানা পুলিশ সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। আটককৃত মন্টু উপজেলার কুজাইল উত্তরপাড়া গ্রামের মৃত তুমিজ উদ্দিনের ছেলে।

শিশুর মা জানান, সোমবার বিকেল ৩টার দিকে ছয় বছর বয়সী শিশু তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলা করছিল। তখন মন্টু ওই শিশুকে যাদু খেলা দেখানোর প্রলোভন দিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে নিয়ে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। এসময় ওই শিশু চিৎকার করলে ঘটনাটি কাউকে না বলতে হুমকি দিয়ে ছেড়ে দেয়। এরপর আমার মেয়ে বাড়িতে এসে কান্না করতে করতে ঘটনাটি জানায়।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মোতালেব হোসেন মন্টুকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।