বায়োস্কোপে দেখা যাবে ‘দেবী’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩২ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি : সংগ্রহ করা
জয়া আহসান অভিনিত ‘দেবী’ শিগগিরই দেখা যাবে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে। গত বছর মুক্তি পাওয়ার পর ১০০তম দিনে বুধবার গ্রামীণফোন হাউসে বায়োস্কোপের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ‘দেবী’।
মূলত গ্রামীণফোনের ডিজিটাল সেবাগুলোর মধ্যে ‘বায়োস্কোপ’ অন্যতম একটি অনলাইন বিনোদনের মাধ্যম। এখানে অনেকগুলো লাইভ টিভি চ্যানেল ছাড়াও নিত্যনতুন সব ব্লকবাস্টার হিট সিনেমাগুলো পাওয়া যায়।
২০১৮ সালের অক্টোবরে মুক্তি পাওয়া দর্শকনন্দিত সিনেমা দেবী বায়োস্কোপ প্রাইম-এ প্রথম রিলিজ হতে যাচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি।
অনুষ্ঠানে জয়া আহসান ‘দেবী’ চলচ্চিত্রটি নির্মাণাধীন থাকাকালীন তার বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানটিতে এই সময় আরো উপস্থিত ছিলেন ‘দেবী’ টিম, প্রোডাকশন হাউস ‘সি তে সিনেমা’, বায়োস্কোপ টিম ও বায়োস্কোপ প্ল্যাটফর্ম পার্টনার ‘বঙ্গ’। ‘দেবী’, জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও শবনম ফারিয়ার একসঙ্গে অভিনীত প্রথম সিনেমা।
হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই গল্পটি মুক্তির বেশ আগে থেকেই দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। পরিচালক অনম বিশ্বাসের প্রথম সিনেমা হিসেবেও ‘দেবী’ বেশ প্রশংসিত হয়।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?







