বিএসএফের হেফাজতে বাংলাদেশি নারীকে ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ৩১ জুলাই ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
বাংলাদেশি নারীকে ধর্ষণের অভিযোগে বিএসএফের একজন উপ-পরিদর্শককে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। উত্তর ২৪ পরগনার বিএসএফ ক্যাম্পের মধ্যে জিজ্ঞাসাবাদের সময় ৩০ বছর বয়সী ওই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গিয়েছে। শুক্রবার ভারতভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত বৃহস্পতিবার বনগাঁও আদালতে রমেশ্বর কায়াল নামের বিএসএফ জওয়ানকে হাজির করা হয়। তাকে দুই দিনের রিমান্ড দেয়া হয়েছে।
পুলিশ সূত্র ধরে টাইমস অব ইন্ডিয়ার ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দুইজন নারী গাইঘাটার নিকট ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিল। তখন ১৫৮ বিএসএফ জওয়ানরা তাদের আটক করে। ওই দুই নারীর বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়।
গাইঘাটা থানায় করা মামলায় ওই নারী উল্লেখ করেছেন যে, বিএসএফ জওয়ানরা তাদের দুজনকে খড়ের মাঠ বিএসএফ ক্যাম্পে নিয়ে যান। সেখানে রমেশ্বর কায়াল নামের ওই বিএসএফ জওয়ান তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। এরপর এক পর্যায়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। তখন আশেপাশে কেউ ছিল না।
ওই নারী বলেছেন, ‘আমি ও আমার বান্ধবী গুজরাটে শাড়ির ব্যবসা করি। একজন দালালের মাধ্যমে আমরা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলাম। পার করে দিতে ওই ব্যক্তি আমাদের কাছ থেকে ৩০ হাজার রুপি নিয়েছিল। কিন্তু বিএসএফ আমাদের ধরে ফেলে। পরে রাতে আমাকে একা জিজ্ঞাসাবাদ করা হয় এবং ধর্ষণ করা হয়।’
বিএসএফ ক্যাম্প থেকে ছাড়া পাওয়ার পর গাইঘাটা থানায় যান ওই নারী এবং মামলা করেন। পরে পুলিশ ওই বিএসএফ জওয়ানকে গ্রেপ্তার করে।
বনগাঁও এসিজেএম আদালতের চিফ পাবলিক প্রসিকিউটর সমীর দাস বলেছেন, ‘কায়ালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ কাস্টডিতে তাকে দুই দিনের রিমান্ড দেয়া হয়েছে। সিআরপিসির ১৬৪ ধারা অনুযায়ী একজন ম্যাজিস্ট্রেট ওই নারীর জবানবন্দি নিয়েছেন।’
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, অভিযোগকারী নারীকে বনগাঁও উপবিভাগীয় হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
পরে ওই দুই নারীকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টার জন্য গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










