ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৫০:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

বিকেলে প্রকাশ হচ্ছে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫১ পিএম, ৩০ জুন ২০২৫ সোমবার

বিকেলে প্রকাশ হচ্ছে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল

বিকেলে প্রকাশ হচ্ছে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আজ সোমবার বিকেলের দিকে প্রকাশ করা হচ্ছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হতে পারে।

এসিকে, চূড়ান্ত ফলাফলে প্রায় ৪০০টি ক্যাডার পদ বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হলেও শেষ পর্যন্ত তা বাড়ছে না। ফলে বিজ্ঞপ্তিতে থাকা শূন্য পদগুলোতে নিয়োগে সুপারিশ করবে।

পিএসসির সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, পিএসসি থেকে প্রায় চারশো ক্যাডার পদ বাড়িয়ে চূড়ান্ত সুপারিশ করার অনুমোদন চাওয়া হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে সেই প্রস্তাব উপদেষ্টা পরিষদে পাঠানো হয়। তবে উপদেষ্টা পরিষদ প্রস্তাব নাকচ করে দিয়েছে। ফলে পদসংখ্যা বাড়ছে না।

আরও জানা যায়, উপদেষ্টা পরিষদ পদ না বাড়িয়ে নতুন বিসিএসে এ শূন্য পদগুলো যুক্ত করে বিজ্ঞপ্তি দিতে পরামর্শ দিয়েছে। ফলে ৪৯তম বিসিএসে পদসংখ্যা তুলনামূলক বেশি হতে পারে।

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এরমধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ক্যাডারে পদসংখ্যা ৭৭৬টি।

এছাড়া প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০ জন, পররাষ্ট্রে ১০ জন, আনসারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাবে ৩০ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন।