বিক্রি হওয়া শিশুকন্যাকে নিয়ে বাড়ি ফিরেছেন মা-বাবা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
বিক্রি হওয়া ১৮ দিনের সেই শিশুকন্যা দুদিন জিম্মায় থাকার পর আদালতের আদেশে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরের পর স্বরূপকাঠীর সমূদয়কাঠী ইউনিয়নের দুর্গাকাঠি গ্রামে বাবা পরিমল বেপারী ও মা কাজলা রানী নবজাতক সন্তানকে নিয়ে বাড়িতে ফিরেছেন।
রোববার (২৩ জানুয়ারি) দুপুরে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পল্লবেশ্বর কুন্ডুর আদালত প্রকৃত মা-বাবার কাছে হস্তান্তরের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হাসান জানান, আমরা নবজাতককে বৃহস্পতিবার উদ্ধারের পর শুক্র ও শনিবার তার পরিবারের কাছে জিম্মায় রেখেছিলাম। আজ আদালতের আদেশে তাকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, স্বরূপকাঠীর সমূদয়কাঠী ইউনিয়নের দুর্গাকাঠি গ্রামের পরিমল বেপারী ও মা কাজলা রানী তাদের সংসারে অভাবের কারণে ১৮ দিন বয়সী নবজাতককে বিক্রি করে দেন। পরে বিক্রির টাকা প্রতারকরা না দিলে বিষয়টি আলোচনায় আসে।
ঘটনা জানতে পেয়ে অভিযানে নামে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে শুক্রবার বিকেলে থানায় প্রবেশন অফিসার, চেয়ারম্যানসহ সবার উপস্থিতিতে নবজাতককে পরিমল ও কাজলা রানীর কাছে জিম্মায় রাখা হয়। রোববার আদেশের জন্য তাদের আদালতে তোলা হয়।
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ