বিগ ব্যাং-এর পর বৃহত্তম মহাজাগতিক বিস্ফোরণ শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৯ এএম, ৬ মার্চ ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
পদার্থবিজ্ঞানের তত্ত্ব অনুসারে, প্রচণ্ড এক বিস্ফোরণের মধ্য দিয়ে আমাদের বিশ্বজগত সৃষ্টি হয়েছিল। সেই বিস্ফোরণের নাম বিগ ব্যাং। এবার বিজ্ঞানীরা এমন এক বিস্ফোরণের সন্ধান পাওয়ার দাবি করেছেন, যেটিকে বিগ ব্যাংয়ের পর এ যাবতকালের সবচেয়ে শক্তিশালী মহাজাগতিক বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে।
বিস্ফোরণটি ঘটেছে পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত একটি গ্যালাক্সি বা ছায়াপথে। খুব অল্প সময়ের মধ্যে ঘটলেও কল্পনাতীত শক্তিশালী ছিল এই বিস্ফোরণ।
বিজ্ঞানিরা বলছেন, এখন পর্যন্ত মহাবিশ্বে ঘটা যে কোনো বিস্ফোরণের চেয়ে এটি ৫ গুণ শক্তিশালী ছিলো। পৃথিবী থেকে ৩৯০ মিলিয়ন আলোকবর্ষ দূরে থাকা বিশাল এক ব্ল্যাক হোল থেকে বের হতে থাকা শক্তির মাধ্যমে বিষয়টি শনাক্ত করা হয়েছে। বিস্ফোরণটি অফিচুয়াস ছায়াপথে বিশাল গর্ত তৈরি করেছে। দ্য অ্যাস্টোফিজিকাল জার্নালে এ বিষয়টি বিস্তারিত তুলে ধরেছেন গবেষকরা।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোনমি রিসার্চ-এর প্রফেসর মেলানিয়া জনস্টন হোলিট বলেছেন, বিস্ফোরণটি অত্যন্ত শক্তিশালী ছিলো। তবে এটি খুব ধীরগতিতে ঘটেছিলো। কয়েক মিলিয়ন বছর ধরে সংঘটিত ধীরগতির বিস্ফোরণের মতো।
তবে বিজ্ঞানিরা প্রথমে এই বিস্ফোরণ বিষয়ে সন্দিহান হয়ে পড়েছিলেন। কারণ এর ফলে সৃষ্ট গর্ত এতই বড় যে, এর একটি সারিতেই মিল্কিওয়ের মতো ১৫টি ছায়াপথকে রাখা সম্ভব। এছাড়া এরকম কোনো বিস্ফোরণ হওয়া সম্ভব তা কল্পনাতেও ছিলো না তাদের।
অস্ট্রেলিয়ার মার্সিসন ওয়াইডফিল্ড অ্যারে (এমডব্লিওএ) টেলিস্কোপ এবং ভারতের জায়ান্ট মিটারওয়েভ রেডিও (জিএমআরটি) টেলিস্কোপও বিষয়টি নিশ্চিত করেছে। তবে এই বিস্ফোরণকে ১৯৮০ সালের হেলেন পর্বতের আগ্নেয়গিরির উদগীরণের সঙ্গে তুলনা করা যেতে পারে বলে জানিয়েছেন ওয়াশিংটনের নেভাল রিসার্চ ল্যাবরেটরির গবেষক সিমোনা গিয়াচিনতুচি।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






