ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১০:২৫:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

বিচ্ছেদের আশঙ্কায় আলিয়া ভাট!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আলিয়া ভাট ও বরুন ধাওয়ান বলিউডের এই দুই তারকার কেরিয়ার দেখে অনেকেরই ঈর্ষা করেন। দু’জনে এবার জুটি বেধেছেন ‘কলঙ্ক’ সিনেমায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ জুটিকে বর্তমানের ‘শাহরুখ-কাজল’ বলেও সম্বোধন করেন। তবে এ অবস্থায় আলিয়া জানিয়েছেন বরুনের সঙ্গে নাকি বিচ্ছেদ হওয়ার আশঙ্কায় ভুগতেন তিনি।

আলিয়া সাংবাদিকদের বলেন, ‘যখনই বরুণের সঙ্গে কাজ করতাম তখনই বিচ্ছেদের আশঙ্কা হতো আমার। বরুনেরও হতো হয়তো। এই ভাবনাটা যখন এসেছে তার পরেও আমরা দু’সপ্তাহ শুটিং করেছি।’

তিনি আরও বলেন, ‘কিন্তু এর পরেও আমরা একসঙ্গে কাজ করব তো? এই ভাবনটা হতো সব সময়।’

‘কলঙ্ক’ ছবি ভাবনা প্রথম ভেবেছিলেন প্রয়াত পরিচালক যশ জোহর। তার ছেলে কর্নের প্রযোজনাতেই গত বুধবার মুক্তি পেয়েছে ছবিটি। আলিয়া-বরুন ছাড়াও মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিংহ, আদিত্য রায় কাপূর অভিনয় করেছেন ছবিটিতে।

-জেডসি