বিচ্ছেদের জন্য এখনও নারীকেই দায়ী করা হয়: শেফালি জরিওয়ালা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৭ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
খুব অল্প বয়সে বিয়ে। আর বিয়ের পাঁচ বছরের মধ্যে আলাদা হয়ে যাওয়া নিয়ে সম্প্রতি কথা বললেন শেফালি জরিওয়ালা। ‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি জরিওয়াল প্রথম বিয়ে করেছিলেন ‘মিত ব্রো’ খ্যাত হরমিত সিংকে। কিন্তু ভেঙে যায় সেই সম্পর্ক। দ্বিতীয়বারের জন্য টেলিভিশন অভিনেতা পরাগ তিওয়ারিকে বিয়ে করেন শেফালি। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর শেফালি ভেবেছিলেন তাঁর পক্ষে আর কাওকে ভালোবাসা সম্ভব হবে না।
২০০৪ সালে হরমিতকে বিয়ে করেন শেফালি। ২০০৯ সালে ভেঙে যায় তাঁদের বিয়ে। তারপর বহুদিন কোনও সম্পর্কে জড়াননি অভিনেত্রী। ২০১৪ সালে পরাগকে বিয়ে করেন তিনি।
খুব অল্প বয়সে বিয়ে। আর বিয়ের পাঁচ বছরের মধ্যে আলাদা হয়ে যাওয়া নিয়ে সম্প্রতি বলিউড বাবেলের কাছে মুখ খোলেন শেফালি জরিওয়ালা। জানান, ‘‘প্রথমত এটা মেনে নিতেই সমস্যা হচ্ছিল। শুধু মনে হচ্ছিল কোথায় সমস্যা ছিল! যদিও সেসময় আমার মা-বাবা, বন্ধুরা আমার পাশে ছিল। তাই নিজেকে সামলে নিয়েছিলাম। তারপর একটা সময় এল যখন ভালোবাসার ওপর থেকে বিশ্বাস চলে গিয়েছিল। মনে হত, ‘আমার পক্ষে আর প্রেমে পড়াই সম্ভব নয়! বিয়ে তো অনেক দূরের কথা’। যদিও সমস্তটা সামলে উঠেছি।’’
প্রথম বিয়ে ভেঙে যাওয়া ও দ্বিতীয় বিয়ে নিয়ে কম কথা শুনতে হয়নি শেফালি জরিওয়ালাকে। সরাসরি কথা না শোনালেও, সবাই তাঁকে বিচার করত। এখন তিনি কোনও ‘সুখী ছবি’ দিলেও, সেখানে নেগেটিভ কমেন্টে ভরে যেত। আমাদের দেশে এখনও বিচ্ছেদের কারণ হিসেবে মেয়েদেরকেই দায়ী করা হয়। আর তার ওপর তুমি যদি পরদায় ভিলেন বা বোল্ড চরিত্রে অভিনয় করো, তাহলে তো হয়েই গেল!
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









