বিচ্ছেদের পর একসঙ্গে ছুটি কাটাচ্ছেন ট্রুডো-সোফি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০২ পিএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
বিচ্ছেদের পর এবার একসঙ্গে ছুটি কাটাচ্ছেন জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ার। বর্তমানে ব্রিটিশ কলম্বিয়ায় রয়েছেন তারা। তিন সন্তানের সঙ্গে এক সপ্তাহেরও বেশি সময় ছুটি কাটাবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। তারা কবে কোথায় থাকবেন তা নির্দিষ্ট করে বলেনি প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে তারা ১৮ আগস্ট অটোয়ায় ফিরবেন।
এর আগে গত সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও স্ত্রী সোফি গ্রেগোয়ারের মধ্যে বিচ্ছেদ হয়েছে। তারা দু’জনেই বিচ্ছেদসংক্রান্ত আইনি নথিতে সই করেছেন। এর মধ্য দিয়ে এই দম্পতির দেড় যুগের বিবাহিত জীবনের অবসান ঘটল।
বুধবার (২ আগস্ট) সিএনএন জানায়, জাস্টিন তার ইনস্টাগ্রামে বিচ্ছেদসংক্রান্ত এই ঘোষণা দেন। ইনস্টাগ্রামের পোস্টে ট্রুডো বলেন, অনেক অর্থপূর্ণ ও কঠিন আলাপের মাধ্যমে আলাদা হওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
পোস্টে ট্রুডো বলেন, আমরা একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে পারিবারিকভাবে এখনও ঘনিষ্ঠ রয়েছি। আমাদের মধ্যে সবকিছু একইভাবে টিকে থাকবে।
অপরদিকে ট্রুডোর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য আইনি ও নীতিগত যেসব কাজ করতে হয়, তা একসঙ্গে করেছেন তাঁরা।
ট্রুডোর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, তিন সন্তান যাতে নিরাপদে ও ভালোবাসা নিয়ে বড় হয় তাই তাঁরা পরিবারের মতোই থাকবেন। সেটা নিশ্চিত করতে ট্রুডো ও সোফি দুজনেই মনোযোগী হবেন।
প্রসঙ্গত, ২০০৫ সালের মে মাসের শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাস্টিন ট্রুডো ও সোফি।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






