ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৫:৩৫:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

বিজেপি দাঙ্গাবাজ দল, ওদের বিশ্বাস করবেন না: মমতা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমালোচনা করে দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি হচ্ছে ‘ফেকু’ (মিথ্যাবাদী) পার্টির একটা দল। ‘ফেক নিউজ’ করা ওদের কাজ। দাঙ্গা বাধানো ওদের কাজ। তাই ওরা হচ্ছে ধান্দাবাজ, দাঙ্গাবাজ, যুদ্ধবাজ ও বন্দুকবাজ। ওদের বিশ্বাস করবেন না। আর আমরা হচ্ছি মানুষের দল।

বুধবার কৃষ্ণনগরে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন তিনি।

বিজেপি সম্পর্কে তিনি বলেন, হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসেছে। আর ভাবছে ক্ষমতায় এসেছি দেশটা দখল করে নিই! সবাইকে দেশ থেকে তাড়িয়ে দিই। দেশে সবাই থাকবে, কোনও নাগরিক দেশ থেকে যাবে না। আমরা বাংলা থেকে কাউকে তাড়াতে দেবো না। এটা মাথায় রাখবেন। আপনাদের যেতে হবে। আপনাদের যেতে হবে তার কারণ মানুষ আপনাদের তাড়াবে। আপনারা কী মানুষকে তাড়াবেন? মানুষ আপনাদের তাড়াবে। মনে রাখবেন আমরা কোনও বাধা মানি না। আমরা শক্তিশালীভাবে লড়াই করি। আমরা বন্দুক-গুলি ভয় পাই না।

তিনি বলেন, জেনে রেখে দিন আমরা বাঘের বাচ্চার মত লড়াই করি। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। তার দিকে তাকিয়ে আমরা লড়াই করি। আমরা কোনও ভয়ের কাছে মাথানত করব না।

মমতা বলেন, বাংলার মা-বোনেরা যদি হাতা-খুন্তি নিয়ে বেরিয়ে যায় না, মাছও কাটে বটি দিয়ে, আবার ঝাড়ু দিয়ে ঘরও পরিষ্কার করে তখন দেখবেন! বিজেপিকে ঘুরিয়ে ‘অসুর’ হিসেবে চিহ্নিত করতে মমতা বলেন, বাংলা হচ্ছে হচ্ছে মা দুর্গার জায়গা। ‘অসুর বধ’করবার জন্য ঘরে ঘরে মহিষাসুরমর্দিনী আছে। ঘরে ঘরে মা দুর্গা, রক্ষাকালী, চামুণ্ডাকালী,  ছিন্নমস্তাকালী, সিদ্ধেশ্বরীকালী, সর্বমঙ্গলাকালী আছেন। এজন্য আমার সংখ্যালঘু ভাই-বোনেরা, হিন্দু ভাই-বোনেরা, আমার মুসলিম ভাই-বোনেরা, আমার বৌদ্ধ ভাই-বোনেরা, জৈন ভাই-বোনেরা, শিখ ভাই-বোনেরা, খ্রিস্টান ভাই-বোনেরা সবাই প্রস্তুত আছে।

-জেডসি