বিজেপি ধীরে ধীরে স্টেটলেস হয়ে যাচ্ছে: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি ধীরে ধীরে স্টেটলেস হয়ে যাচ্ছে। কোন রাজ্যে আর ওঁরা ক্ষমতায় আছে? বড় রাজ্যগুলোর মধ্যে উত্তর প্রদেশ ও কর্ণাটক ছাড়া সব জায়গায় ভরাডুবি। আর বাংলা শেষ কলসটাও ডুবিয়ে দেবে আগামী ২০২১ সালে (বিধানসভা নির্বাচন), এজন্য তৈরি থাকুন।
মঙ্গলবার বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
দিল্লিতে বিজেপি’র ভরাডুবি প্রসঙ্গে মমতা বলেন, বিজেপি গোটা সরকার নিয়ে সব মেশিনারি নিয়ে, টাকার হোস পাইপ নিয়ে, এমনকি সব এজেন্সি নিয়েও দেখেছেন ভোকাট্টা হয়ে গেছে। একেবারে ভরাডুবি হয়েছে! নাই, একেবারে নাই। একেবারে নেই মাথায় রাখবেন।
মমতা বিজেপি নেতাদের উদ্দেশ্যে বলেন, টাকা দিয়ে হবে না। আপনাদের টাকার থেকে আমার মা-বোনেদের শঙ্খের জোর অনেক বড়। উলুধ্বনির জোর অনেক বড়। আপনাদের টাকার থেকে আমার আদিবাসী ভাই-বোনেদের ধামসা-মাদলের জোর অনেক বড়। আপনাদের টাকার থেকে আমার বাউলের গানের জোর অনেক বড়। আপনাদের টাকার থেকে আমার ‘আযানের ধ্বনি’র জোর অনেক বড়। আপনাদের টাকার থেকে জয় জহরের দাম অনেক বড়। এটা মাথায় রাখবেন। হিন্দু-মুসলিম-শিখ-ঈশায়ী সকলেই ভাইভাই এটাই আমাদের মন্ত্র।
মমতা বলেন, সবাই আমরা একই পরিবারের নাগরিক। আমরা সকলেই এদেশের সন্তান, এটা মাথায় রাখতে হবে। আজকে আমরা খুব খুশি। মাত্র আট মাসের মধ্যে মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে বিজেপি হেরেছে। ঝাড়খণ্ডে নির্বাচন হয়েছে হেরেছে, দিল্লিতে নির্বাচন হয়েছে হেরেছে। যত জায়গায় নির্বাচন হয়েছে সব জায়গায় ধপাস ধুম! সব জায়গায় হেরেছে। একেবারে ভোঁকাট্টা! ঘুড়ি যখন ওড়ে দেখেন না ঘুড়িতে কাটাকাটি হয়, সেরকমভাবে বিজেপিকে একেবারে মানুষ বাদ দিয়ে দিয়েছে।
মমতা বলেন, ওঁরা শিক্ষার্থীদের ওপরে অত্যাচার করছে। মা-বোনেদের ওপরে অত্যাচার করছে। শ্রমিকদের সব কারখানা বন্ধ। রেল বেচে দিচ্ছে। বিএসএনএল বেচে দিচ্ছে। এয়ার ইন্ডিয়া বেচে দিচ্ছে। পুরো দেশটাকেই বেচে দিচ্ছে! কাদের রাখবেন? ভারতবর্ষের মতো দেশটাকেই ওরা বিক্রি করে দিচ্ছে। ওঁরা বাজেট করলেও কাউকে কিচ্ছু দেয়নি বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











