বিজেপিকে হারাতে জোটেই ভরসা রাখছেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৯ জুলাই ২০২১ বৃহস্পতিবার
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার থেকে দিল্লিতে রয়েছেন। মূলত দিল্লিতে পৌঁছানোর পর থেকেই একের পর এক বৈঠক করে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একদিকে যেমন বৈঠক করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে, আবার বসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও। পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যম বলছে, বিরোধীশিবিরকে এককাট্টা করতে এখন থেকেই পুরোদমে ময়দানে ‘দিদি’।
এমন কিছুর বার্তা অবশ্য আগেই দিয়ে রেখেছিলেন মমতা। ২১ জুলাই এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, বিজেপিকে রুখতে হলে বিরোধীদের একজোট হতে হবে।
এদিকে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকটি ডে ফলপ্রসূই হয়েছে তা সরাসরি না বললেও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন মমতা। বৈঠক শেষে তিনি বললেন, ‘আমি লিডার নই, আমি ক্যাডার।’
সোনিয়া-মমতার এ বৈঠকে হাজির ছিলেন রাহুল গান্ধীও। বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা। সেখানে তাকে প্রশ্ন করা হয় বিজেপিবিরোধী জোটে তিনিই নেতৃত্ব দেবেন কি না? মমতা জবাব দেন, ‘বিজেপিকে হারাতে হলে সকলকে একজোট হয়ে লড়তে হবে। একা আমি কিছু করতে পারব না। আমি লিডার নই, ক্যাডার। আমি একজন স্ট্রিট ফাইটার।’
একটি সূত্রের বরাত দিয়ে কলকাতার সংবাদমাধ্যম নিউজএইট্টিন বলছে, কোন কোন দলকে বিরোধী জোটে সামিল করা যায়, তা নিয়ে সোনিয়া-রাহুলের সঙ্গে আলোচনা করেছেন মমতা। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় স্লোগান উঠেছে- ‘আব কি বার, দিদি সরকার।’
গতকাল বুধবার একইদিনে সোনিয়ার সঙ্গে বৈঠক ছাড়াও কেজরিওয়ালের সঙ্গেও বসেছিলেন তৃণমূল নেত্রী। বিষয়টি নজর কেড়েছে দিল্লির রাজনৈতিক মহলের। তবে এখনই এই হাওয়ায় গা ভাসাতে নারাজ মমতা। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,মমতা ইতোমধ্যেই বাকি বিরোধী নেতাদের মধ্যে অনেকটা এগিয়ে গেছেন।
এই পরিস্থিতিতে আজ আরেক বিজেপি বিরোধী দল ডিএমকে-র সাংসদ কানিমোঝির সঙ্গে বৈঠক করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বৈঠক রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির সঙ্গেও। সেখানে রাজ্যের প্রকল্পের বিষয়ে দাবিদাওয়া তুলে ধরতে পারেন তিনি। বিকেল ৫টায় তিনি দেখা করবেন জাভেদ আখতার ও শাবানা আজমির সঙ্গে।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










