বিজেপিতে যোগ দিলেন নায়িকা শ্রাবন্তী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ২ মার্চ ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বিজেপিতে যোগ দিলেন শ্রাবন্তী। অভিনয় জগতের পাশাপাশি এবার রাজনীতিতেও থাকবেন সক্রিয়। গতকাল কলকাতার এক পাঁচতারা হোটেলে বিজেপির পতাকা হাতে তুলে নেন শ্রাবন্তী। ক্যারিয়ারে ভাটা পড়েছে, তাই অগত্যা বাকি সতীর্থদের মতোই রাজনীতির ময়দানে পা রাখলেন শ্রাবন্তী।
টলিউডেও তৃণমূল বনাম বিজেপির লড়াই যে শুরু হয়েছিল তা এখনও থামেনি। এদিন এক পাঁচতারা হোটেলে বিজেপির নির্বাচনী কমিটির বৈঠকের শেষে সাংসদ স্বপন দাশগুপ্ত, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে নাম লেখান শ্রাবন্তী। তিনি জানিয়েছেন, 'দল চাইলে আসন্ন বিধানসভা নির্বাচনে দাঁড়াতে রাজি তিনি।'
এর আগে ২০১৯ সালে লোকসভার প্রার্থী হওয়ার জন্য বিজেপির তরফে শ্রাবন্তীর কাছে যাওয়া হয় কিন্তু তখনই সক্রিয় রাজনীতিতে পা রাখার ইচ্ছা দেখাননি তিনি। টলিউডে আপাতত তারকাদের নিয়ে দড়ি টানাটানিতে নেমেছে রাজ্যের শাসকদল ও বিজেপি। সেই তালিকায় তৃণমূলে যেমন রয়েছেন দেব, সায়নী ঘোষ, মিমি ও নুসরাতের মতো তারকারা। তেমনই তারকা টক্কর দিতে বিজেপিতে যোগ দিয়েছেন যশ, পায়েল সরকার, হিরণের পর শ্রাবন্তী।
যদিও শাসকদলের মঞ্চে অনেকবার দেখা গিয়েছে শ্রাবন্তীকে। কিন্তু আজ বিজেপি শিবিরে গিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয় শ্রাবন্তীকে। যদিও অভিনেত্রী স্পষ্ট জানান, তার বাবা একজন অবসারপ্রাপ্ত সেনা, তিনি বারবার বলতেন দেশের জন্য কিছু করতে হবে। তাই বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জন্য অনেক কিছু করছেন। তাই গেরুয়া শিবিরে গিয়ে দেশের জন্য ও সোনার বাংলা গড়ার ডাক দিলেন শ্রাবন্তী।
সূত্রের খবর, তৃণমূলের কাছ থেকে তারকা চমক কেড়ে নিতে শ্রাবন্তীর মতোই হেভিওয়েট কিছু অভিনেত্রীকে যোগদান করাতে পারে রাজ্য বিজেপি। সেই তালিকায় নাম রয়েছে স্বস্তিকা মুখার্জীর।
-জেডসি
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










