বিজেপির প্রার্থী হওয়া নিয়ে শ্রাবন্তীর বার্তা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার
বিজেপির প্রার্থী হওয়া নিয়ে শ্রাবন্তীর বার্তা
পশ্চিমবঙ্গে এরই মধ্যে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন মিমি-নুসরাত। যাদবপুরের মিমি এবং বসিরহাটে তৃণমূলের প্রার্থী নুসরাত। যা কিনা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক হিসাবেই দেখছে রাজনৈতিকমহল।
তবে হাল ছাড়তে নারাজ রাজ্যে অন্যতম বিরোধী মুখ বিজেপিও। মিনি-নুসরাতের পাল্টা হিসাবে একাধিক তারকার নাম উঠে আসছে। যেমন উঠে আসছে ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালের নাম, অভিনেত্রী শ্রাবন্তীর নামও। বিজেপির তরফ থেকে ইতিমধ্যে নাকি শ্রাবন্তী, অগ্নিমিত্রাকে ভোটে দাঁড়ানোর জন্যে প্রস্তাবও দেওয়া হয়েছিল।
যদিও এই বিষয়ে জল্পনা এখনও বজায় রেখেছেন অগ্নিমিত্রা পাল। তিনি প্রার্থী হচ্ছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু লোকসভা ভোটে তৃণমূলের তারকা প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়ানোর বিষয়টি উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী।
সম্প্রতি নিজের ট্যুইটার হ্যান্ডেলে কার্যত ক্ষোভও উগরে দিয়েছেন অভিনেত্রী। ট্যুইটে শ্রাবন্তীর বক্তব্য, ”আমার সমস্ত বন্ধু এবং ভক্তদের উদ্দেশ্যে বলছি… দিনকয়েক ধরেই শুনছি আমি নাকি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং তাঁদের হয়ে লোকসভা ভোটে দাঁড়াতে চলেছি! আমি সাফ জানাতে চাই যে, আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমার কাজ মানুষের মনোরঞ্জন করা, আর আমি তাই করছি।”
তিনি সংবাদমাধ্যমের উদ্দেশে লিখেছেন, ”এধরনের কোনও খবর সম্প্রচারের আগে তারা যেন ভালো করে যাচাই করে নেন। অনুরোধ করব এই ধরনের ভুয়ো খবরে কান না দিতে! দেশের উন্নতি হোক, তা সবসময় কাম্য। আর যে রাজনৈতিক দল দেশের উন্নতির জন্য কাজ করবে, আমার সমর্থন তাঁদের জন্যই থাকবে।”
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ