বিট্রেনে কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনে ১০ প্রার্থী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির দলীয় প্রধান ও পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে ১০ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
এর পর দলীয় এমপিদের কয়েক দফা ভোটের মাধ্যমে চূড়ান্ত দুই প্রার্থী ও পার্টি সদস্যদের ভোটে দলের নেতা নির্বাচন করা হবে। খবর বিবিসির।
পার্টির ব্যাকবেঞ্চ ১৯২২ কমিটির ভাইস চেয়ারম্যান শেরিল গিলান যে দশ প্রার্থীর নাম ঘোষণা করেছেন, তারা হলেন- পরিবেশমন্ত্রী মাইকেল গোভ, স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হেনক, সাবেক চিফ হুইপ মার্ক হার্পার, পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট, স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন, পার্লামেন্টে সাবেক দলীয় নেতা আন্দ্রে লিডসম, সাবেক কর্ম ও পেনশনমন্ত্রী ইস্টার মেকভে, সাবেক ব্রেক্সিটমন্ত্রী ডমনিক রাব, আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী রোরি স্টুয়ার্ট।
চূড়ান্ত মনোনয়ন পাওয়ার জন্য প্রার্থীদের বাধ্যতামূলক ৮ দলীয় এমপির সম্মতি প্রয়োজন হয়েছে। আগামী ১৩, ১৮, ১৯ ও ২০ জুন ধারাবাহিকভাবে ৩১৩ কনজারভেটিভ এমপি ভোট দিয়ে শীর্ষ দুই প্রার্থীকে নির্বাচিত করবেন।
পরবর্তী ২২ জুন থেকে এক লাখ ৬০ হাজার কনজারভেটিভ সমর্থকের ধারাবাহিক ভোটে নিশ্চিত হবে কে হচ্ছেন পরবর্তী কনজারভেটিভ নেতা ও ১০ ডাউনিং স্ট্রিটের বাসিন্দা।
আগামী ২২ জুলাই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে। গত ৭ জুন কনজারভেটিভ পার্টির দলনেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়েন তেরেসা মে।
তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন। প্রায় তিন বছর আগে ব্রেক্সিট বাস্তবায়নের ওয়াদা নিয়ে দায়িত্ব গ্রহণ করলেও মেকে ক্ষমতা ছাড়তে হয়েছে ব্রেক্সিট চুক্তির বাস্তবায়ন না দেখেই। কনজারভেটিভ পার্টির নতুন প্রধানমন্ত্রী প্রার্থীরা ব্রেক্সিট চুক্তি সুরাহার আশা দিয়েছেন।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











