ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৩:৪৬:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১৪ জুন ২০২৬ রবিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

হাতে উইকেট নিয়েও শেষ দিকে দ্রুত রান তুলতে পারল না বাংলাদেশ। তবু তাওহীদ হৃদয়, লিটন দাস ও মোসাদ্দেক হোসেনের ফিফটিতে অস্ট্রেলিয়াকে কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছে টাইগাররা।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৪ রান। শেষ ৫ ওভারে কেবল ৩২ রান তুলতে পেরেছে বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে প্রথমবার হোয়াইটওয়াশ এড়াতে এই ম্যাচে জিততেই হবে অস্ট্রেলিয়াকে।

৮৮ বলে ৮ চারে ৮৩ রানের ইনিংস উপহার দিয়েছেন হৃদয়। লিটন ৭৮ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৫৮ রানে এবং মোসাদ্দেক ৫১ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন।

প্রথম ওভারে সৌম্য, আর ৬১ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ বিপদেই পড়ে গিয়েছিল। সেখান থেকে হৃদয়–লিটন আর মোসাদ্দেকের ব্যাটে ঘুঁরে দাঁড়ায় বাংলাদেশ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার। জাভিয়ের বার্টলেটের ফোর্থা স্টাম্পে করা হাফ-ভলিতে ড্রাইভ নিয়েছিলেন সৌম্য। বল ইনসাইড এজ হয়ে স্টাম্প ভেঙে দেয়।

তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর ফিফটি জুটিতে শুরুর ধাক্কা সামলে না উঠেতেই পরপরই ফেরেন দুজনই। মিড-অনে তানজিদ আউট হন ২০ বলে ১৯ রান করে। বাজে এক শট খেলতে গিয়ে বোল্ড হন ৫০ বলে ২৪ রান করা শান্ত।

এরপর দলকে টেনে নেন লিটন ও হৃদয়। বেশ কিছু সময় লিটন রান নিচ্ছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। মাঝে মধ্যে ফিজিও এসে দিয়ে যাচ্ছিলেন প্রাথমিক চিকিৎসা। কিন্তু শেষ পর্যন্ত পেরে না উঠে চোট নিয়েই ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন লিটন।

এসময় ৭৩ বলে চারটি চার ও একটি ছক্কায় তার রান ৪৮। এর আগে তৃতীয় উইকেটে তাওহীদ হৃদয়ের সঙ্গে ১০৭ বলে ৯২ রানের জুটি উপহার দেন এই কিপার-ব্যাটার।

এরপর মোসাদ্দেকের সঙ্গে জুটি জমে যায় হৃদয়ের। ৬২ বলে স্পর্শ করেন ফিফটি। সেঞ্চুরির সুবাস পেতে পেতে তিনি আউট হন ৪৬তম ওভারে বেন ডোয়ার্শাসকে হাঁকাতে গিয়ে। হৃদয়ের বিদায়ে ভাঙে ৮৩ বলে ৯৩ রানের জুটি।

হৃদয়ের মতোই ডোয়ার্শাসকে হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হন সিরিজে প্রথমবার সুযোগ পাওয়া মেহেদি হাসান। তার অবদান ৯ বলে ৩ রান।

মেহেদি ফেরার পর উইকেটে ফিরে লিটন ফিফটি স্পর্শ করেন ৭৫ বলে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১ বছর ও ২৯ ইনিংসের ওয়ানডেতে এটা তার প্রথম ফিফটি। মোসাদ্দেক ফিফটি করেন ৪৩ বলে।

বার্টলেট ও ডোয়ার্শাস নেন ২টি করে উইকেট।