ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৬:৩৯:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

বিদ্যালয়ের পলেস্তারা খসে পড়ায় ৩ ছাত্রী অজ্ঞান

আপডেট: ০৫:২৭ পিএম, ২৬ এপ্রিল ২০১৫ রবিবার

Kishoregonj_banglanews24_990762913স্টাফ করেসপন্ডেন্ট, উইমেনিনউজ২৪.কম, ঢাকা : কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় ভূমিকম্পে একটি বিদ্যালয়ের পলেস্তারা খসে পড়ায় ৩ ছাত্রী জ্ঞান হারিয়েছে। এরা হলো-অষ্টম শ্রেণির বিথি, তামান্না ও নবম শ্রেণির স্বর্ণা। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার সদরের বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, দুপুরে হঠাৎ ভূমিকম্পে স্কুল ভবনের পলেস্তারা খসে পড়লে ৩ ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে স্কুলের সব ছাত্রী ছোটাছুটি শুরু করে। এতে আরও কয়েকজন ছাত্রী সামান্য আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ২৬.০৪.২০১৫