ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ১৪:১৮:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

বিদ্যুতের দাম বাড়ল, কার্যকর ১ জানুয়ারি থেকে

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৫ পিএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৯ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ জানুয়ারি থেকেই বিদ্যুতের নতুন দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক নির্বাহী আদেশে বিদ্যুতের দামবৃদ্ধির এ তথ্য জানানো হয়।

এখন থেকে প্রতি মাসে বিদ্যুতের খুচরা দাম সমন্বয় করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

গত ৮ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিদ্যুৎ সঞ্চালন সংস্থা ও বিতরণ কোম্পানিগুলোর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির আবেদনের পরিপ্রেক্ষিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। এরপর ইউনিটপ্রতি ১ টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি।