বিধানসভা নির্বাচনে হেরে গেলেন যেসব তারকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ৪ মে ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে টলিউডের একঝাঁক তারকা অভিনয়শিল্পী অংশ নিয়েছিলেন। দীর্ঘ নির্বাচনি যজ্ঞ শেষে রোববার (২ মে) শুরু হয় ভোট গণনা। এতে তৃণমূল ও বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে কেউ কেউ বিজয়ের হাসি হেসেছেন, আবার কেউ কেউ হেরে গেছেন।
তারকা প্রার্থীদের হারের তালিকাটা নেহাতই ছোট নয়। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, রুদ্রনীল ঘোষ, অঞ্জনা বসু, সায়নী ঘোষ, পার্নো মিত্র, দেবদূত ঘোষ, তনুশ্রী চক্রবর্তী, পাপিয়া অধিকারী বা যশ দাশগুপ্তসহ অনেকেই ভোটের এই লড়াইয়ে হেরে গেছেন।
জেনে নেয়া যাক হেরে গেলেন যেসব তারকা-
রুদ্রনীল ঘোষ: ভবানীপুর আসন থেকে বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এতে তৃণমূলের প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় বিজয়ী হয়েছেন।
তনুশ্রী চক্রবর্তী: বিজেপির হয়ে শ্যামপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। কিন্তু তৃণমূলের প্রার্থী কালীপদ মণ্ডল এ আসনে বিজয়ী হয়েছেন।
কৌশানী মুখার্জি: কৃষ্ণনগর উত্তর আসনে তৃণমূলের হয়ে নির্বাচনে লড়েন অভিনেত্রী কৌশানী মুখার্জি। তবে বিজেপি প্রার্থী মুকুল রায়ের কাছে হেরে গেছেন এই অভিনেত্রী।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়: বাকুড়া আসনে হেরেছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
শ্রাবন্তী চট্টোপাধ্যায়: বেহালা পশ্চিম কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার বিপরীতে বিজয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
যশ দাশগুপ্ত: এবারের বিধানসভা নির্বাচনে চণ্ডীতলা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। এ আসনে তৃণমূলের প্রার্থী স্বাতী খান্দেকর বিজয়ী হয়েছেন।
সায়নী ঘোষ: আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন অভিনেত্রী সায়নী ঘোষ। কিন্তু এ আসনে বিজেপির তারকা প্রার্থী অগ্নিমিত্রা পাল জয়ী হয়েছেন।
লকেট চট্টোপাধ্যায়: চুঁচুড়ায় বিধানসভার ভোটে বিজেপির হয়ে লড়েছেন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজিত মজুমদারের কাছে হেরেছেন এই অভিনেত্রী।
-জেডসি
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল










